এক্সপ্লোর

বিভিন্ন জেলায় বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া, ক্ষতিগ্রস্ত কালীপুজোর প্যান্ডেল, ফসল নষ্টের আশঙ্কা

কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। ফসল নষ্টের আশঙ্কা। বারাসাত-নৈহাটি-কাঁকিনাড়া, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগণার বিভিন্ন বড় কালীপুজোর মণ্ডপ। সঙ্কটে পুজো কমিটিগুলি। হুগলির পাণ্ডুয়ায় জিটি রোডের উপর ভেঙে পড়ল প্যান্ডেলের গেট।  অল্পের জন্যবড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা। বৃষ্টিতে জল জমে গিয়েছে ব্যান্ডেলে স্টেশন রোড, শ্রীরামপুর গলাপোলে। বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে। ঘুসুড়ি, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, সালকিয়া, বেলগাছিয়ায় জমা জলে দুর্ভোগ বাসিন্দাদের। উৎসবের মরসুমে বৃষ্টি বাঁকুড়াতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া। মুষলধারে বৃষ্টিতে জল জমে গিয়েছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। দফায় দফায় বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামের লালগড়, গোপীবল্লভপুর, বেলপাহাড়িতেও। কাল রাত থেকে প্রবল বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। ফসলের ক্ষতির আশঙ্কা। দিঘা, কোলাঘাট, হলদিয়ায় ভারী বৃষ্টি। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলবর্তী থানাগুলিকে। এদিকে, মুষলধারে বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, পাঁশকুড়া, মেচেদায় বিঘার পর বিঘা ধানের জমিতে জল জমে গিয়েছে। ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের। রাত থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে নদিয়াতেও। ফসল নষ্টের আশঙ্কা। ফুলিয়ায় ২ কিলোমিটার লম্বা আল্পনা দেওয়ার পরিকল্পনা অথৈ জলে। বৃষ্টির জেরে আড়ংঘাটা, কুপার্স ক্যাম্প চত্বরে কালীপুজোর প্যান্ডেলের বেহাল দশা। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও বৃষ্টি বিভ্রাট। বাদু রোডে উপর কালীপুজোর প্যান্ডলের তোরণ ভেঙে আহত ২ পথচারী। ব্যাহত যান চলাচল। এদিকে, নাগাড়ে বৃষ্টির জেরে জল জমে গিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পানিহাটিতে। ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত নৈহাটির কয়েকটি পুজো মণ্ডপ। সোনারপুর বারুইপুর, জয়নগর, ডায়মন্ডহারবার সহ গোটা দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বৃষ্টির জেরে জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়। দুর্গাপুরেও রাত থেকে নাগাড়ে বৃষ্টি। সিউড়ি, বোলপুর-সহ বীরভূমের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget