এক্সপ্লোর

Rajarhat: টোটো চালক খুনে রাজারহাট থেকে গ্রেফতার এক ব্যক্তি

গত বছর নারায়ণ পুরের বাসিন্দা টোটো চালক মহম্মদ কৌসার আলিকে খুন হতে হয়েছিল। রাজারহাটের একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়েছিল টোটো চালকের মৃতদেহ। রাজারহাট থানার পুলিশ এই মৃতদেহ উদ্ধার করেছিল।

রঞ্জিত সাউ, রাজারহাট: টোটো চালক খুনে গ্রেফতার এক, উদ্ধার একটি টোটো। ঘটনাটি ঘটেছে রাজারহাটে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম নুর আলম। অভিযুক্তের বাড়ি হাওড়ায়।

গত বছর নারায়ণ পুরের বাসিন্দা টোটো চালক মহম্মদ কৌসার আলিকে খুন হতে হয়েছিল। রাজারহাটের একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়েছিল টোটো চালকের মৃতদেহ। রাজারহাট থানার পুলিশ এই মৃতদেহ উদ্ধার করেছিল। এরপর থেকেই এই টোটো চালকের টোটোর কোনও হদিশ পাচ্ছিল না পুলিশ।

এরপরই পুলিশ তদন্তে নামে পুলিশ মহম্মদ কৌসার আলি খুনের আসল কারণ জানতে। সেই সময়ই তদন্তের মধ্যে দিয়েই এক ব্যক্তির নাম উঠে আসে। খোঁজ শুরু করে রাজারহাট থানার পুলিশ। গত বছর থেকেই এই ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ।

দীর্ঘদিন পর গতকাল হাওড়া থেকে নুর আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে যে নুর আলম নামে ধৃত ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যেই খুন করেছিল কৌসার আলি নামে সেই টোটো চালককে। তার টোটো ও কাছে থাকা টাকা পয়সা ছিনতাই করার পর তাঁকে খুন করে রাজারহাটের ওই নির্জন জায়গায় ফেলে গিয়েছিল পুলিশ সূত্রে খবর। তবে মৃত টোটো চালক ও ধৃত ব্যক্তি পূর্ব পরিচিত ছিল কিনা বা অন্যান্য কোনও কারণ রয়েছে কিনা বিস্তারিতভাবে তদন্ত করবে রাজারহাট থানার পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজাতে নিতে চাইবে পুলিশ।

এর আগে বারাসতে বিশ্বকর্মা পুজোর দিন গত বছর এক টোটো চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। বারাসাতে টোটোচালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল সেই এলাকা। পরিবারের অভিযোগ ছিল গত বছর বিশ্বকর্মা পুজোর রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসরে যান নজরুল সর্দার। মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেছিল পরিবার। পরে যদিও এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget