এক্সপ্লোর

নোট বাতিল: এটিএম রিক্যালিব্রেশন সম্পূর্ণ হতে আরও ১০ দিন, রাজ্যকে জানাল আরবিআই

কলকাতা: পশ্চিমবঙ্গের সমস্ত এটিএমের ‘রিক্যালিব্রেশন’ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও দিন দশেক সময় লাগতে পারে বলে রাজ্য সরকারকে জানাল রিজার্ভ ব্যাঙ্ক। নোট বাতিলের পর চারদিকে নগদের হাহাকার পড়ে গিয়েছে। ব্যাঙ্কে দীর্ঘ লাইন দিয়েও অনেকে টাকা পাচ্ছেন না। এমতাবস্থায় রিক্যালিব্রেশন না হওয়ায় এটিএমের পরিষেবাও ব্যাহত হচ্ছে। সাধারাণ মানুষের হয়রানি নিয়ে আরবিআই-এর কাছে মমতা প্রশাসন জানতে চায়, যে রাজ্যের সব এটিএমগুলির রিক্যালিব্রেশন কবে নাগাদ শেষ হবে? জবাবে, শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ এটিএমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গোটা রাজ্যে এই রিক্যালিব্রেশন শেষ হতে আরও ১০ দিন লাগতে পারে। জানা গিয়ছে, এদিন আরবিআই ও বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের সঙ্গে এদিন বৈঠক করেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সেখানে, উপস্থিত ছিলেন আরবিআই-এর রিজিওনাল ডিরেক্টর, শীর্ষ ব্যাঙ্কের নগদ বণ্টন বিভাগের প্রধান, বিভিন্ন ব্যাঙ্কের প্রধান ও নাবার্ড এবং রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা। বৈঠকে শীর্ষ ব্যাঙ্ককে মমতা প্রশাসন জানায়, তারা গোটা রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখেছে, আর তা কোথাও স্বাভাবিক নয়। রাজ্য প্রসাশনের এক সূত্র জানিয়েছেন, গ্রামাঞ্চলে বেশি সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল সম্প্রতি হুগলি, বর্ধমান সহ অন্যান্য জেলায় গিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি আরও জানান, রাজ্যের তরফে শীর্ষ ব্যাঙ্ককে আরও বেশি পরিমাণে নতুন ৫০০ টাকার নোট বণ্টন করতে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রায় ১০ হাজারের মত এটিএম রয়েছে। এরমধ্যে প্রায় সাড়ে তিন হাজার এটিএম স্টেট ব্যাঙ্কের। এছাড়া অ্যাক্সিস, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক মিলিয়ে আরও ৫ হাজার এটিএম রয়েছে। বাকিগুলি অন্যান্য ব্যাঙ্কের।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget