এক্সপ্লোর

SAIL Headquator in Bengal: বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরাবেন না, ধর্মেন্দ্র প্রধানকে চিঠি অমিত মিত্রের

Head Quarter of Steel Authority of India Limited should not be transferred from Kolkata, urges West Bengal Finance Minister Amit Mitra. | সেলের হেড কোয়ার্টার সরালে ক্ষতি হবে রাজ্যের স্টিল প্ল্যান্টগুলির, জানালেন অমিত মিত্র।

আশাবুল হোসেন, সুমন ঘড়াই ও সমিত সেনগুপ্ত, কলকাতা: বাংলা থেকে সেলের প্রধান দফতর সরানোর প্রতিবাদ। সেলের প্রধান দফতর সরালে অনেকে কাজ হারাবেন। ক্ষতি হবে রাজ্যের স্টিল প্ল্যান্টগুলির। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। 

নবরত্ন সংস্থাকে নিয়ে আরও একবার কেন্দ্র-রাজ্য সংঘাত। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইস্পাতমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার অর্থমন্ত্রী। সম্প্রতি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল-এর হেড কোয়ার্টার বাংলা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র যাতে মত বদলায় সেই দাবি জানিয়ে কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিলেন অমিত মিত্র। চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রী লিখেছেন, ‘বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একথা জেনে আমি হতভম্ব। এই সিদ্ধান্ত কার্যকর হলে চুক্তিভিত্তিক শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন। সমস্যায় পড়বেন এখানকার শতাধিক স্থায়ী কর্মীও।’

চিঠিতে অমিত মিত্র আরও লিখেছেন, ‘সেলের হেড কোয়ার্টার স্থানান্তরিত হলে, দুর্গাপুর ও বার্নপুরের ইস্পাত কারখানায় কাঁচামাল জোগানে সমস্যা দেখা দেবে।’

এদিকে, এই ইস্যুতে কেন্দ্র সরকার তথা বিজেপিকে একহাত নিয়ে তৃণমূলের অভিযোগ, ভোটে হেরে বাংলাকে ভাতে মারার ছক নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, ‘সংসদের দুই কক্ষে আমরা প্রতিবাদ করব।’

আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভোটে হেরে গিয়ে প্রতিহিংসাবশত কাজ করছে বিজেপি। সেলের প্রধান দফতর কলকাতা থেকে সরানো হলে শ্রমিকদের সমস্যা হবে।’

পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার দাবি, ‘এটা কেন্দ্রের সংস্থা। তারই অধিকার এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। তৃণমূল ও রাজ্যের স্বভাবই হয়ে গেছে সবকিছুর সমালোচনা করা।’

এর আগে একাধিক বিষয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত দেখা গিয়েছে। এবার সেলের প্রধান দফতর কলকাতা থেকে সরানো নিয়েও কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্রমশ চড়ছে সুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget