এক্সপ্লোর

২৫ বছর জলস্পর্শ করেননি, গোপাল তাঁর হাত থেকেই ভোগ খান! বুজরুকি ফাঁস স্বঘোষিত সন্ন্যাসিনীর

পূর্ব বর্ধমান: পরশুরামের  বিরিঞ্চিবাবা-র কথা সবাই জানেন। গল্পের সেই ভণ্ডবাবার বুজরুকি ধরা পড়ে গিয়েছিল। আর নয়নমণি রিয়েল ‘বিরিঞ্চি মা’!নয়নমণি আসলে স্বঘোষিত সন্ন্যাসিনী। বিরিঞ্চিবাবার সঙ্গে তুলনায় যাঁর জুড়ি মেলা ভার! ইনিও বিশ্বাসকে হাতিয়ার করে অন্ধবিশ্বাস ছড়ানোর আরেক কারিগর! স্থানীয় সূত্রে খবর, এক বছর অন্তর বাংলাদেশ থেকে পূর্ব বর্ধমানের কালনার বিদ্যানগরের এই রাধামাধব সেবাশ্রমে আসেন নয়নমণি। তাঁর দাবি, খাওয়া তো দূর, তিনি নাকি ২৫ বছর ধরে জলস্পর্শও করেননি! আর ভগবান গোপাল নাকি তাঁর হাত থেকেই ভোগ গ্রহণ করেন! এবিপি আনন্দের ক্যামেরায় স্বঘোষিত সন্ন্যাসিনীর এই বুজরুকি ফাঁস হয়ে গেল। সূর্য ডুবতেই সেবাশ্রমের মন্দিরে শুরু হল সন্ধ্যারতি। মিষ্টিভোগ হিসেবে প্লেটে সাজিয়ে দেওয়া হয়, দুটি রসগোল্লা, একটু দই। তারপরই ফেলে দেওয়া হয় পর্দা। কিন্তু এ কী! দেখা গেল ভোগ নিবেদনের পরও তো প্লেটে সেই দুটি রসগোল্লা ও দই-ই পড়ে রয়েছে। তাও মা নয়নমণির সাফাই, গোপাল ভোগ খেল তো। আর এই স্বঘোষিত সন্ন্যাসিনীর মাহাত্ম্য প্রচারের অন্যতম কাণ্ডারী তৃণমূলের এক স্থানীয় নেতা রঞ্জিত দেবনাথ। তাঁর দাবি, চারটের মধ্যে দুটো খেয়েছে গোপাল। কিন্তু, মিষ্টি তো দু’টোই দেওয়া হয়েছিল! তড়িঘড়ি দেবনাথ বললেন, না না আমি দেখিনি, ওরা বলছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গোটাটাই গুজব। বুজরুকি যে ফাঁস হয়ে গিয়েছে তা বুঝতে দেরি হয়নি মা নয়নমণি ও তাঁর সাঙ্গপাঙ্গদের।সন্ধের অন্ধকার গাঢ় হতেই গুটি গুটি পায়ে এলাকা ছাড়েন তাঁরা। এসব যে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, বিজ্ঞান মঞ্চের সদস্যদের কথাতেও তা স্পষ্ট। আর ২৫ বছর কোনও মানুষের পক্ষে কিছু না খেয়ে থাকা কি সম্ভব? চিকিত্সকরা ওই দাবি খারিজ করে দিয়েছেন। ঘটনার পর রাধামাধব সেবাশ্রমের কর্ণধার লক্ষ্মীপ্রিয়া বৈষ্ণবী ও তাঁর স্বামীকে থানায় নিয়ে গিয়ে সতর্ক করে দেয় পুলিশ।

সেরা শিরোনাম

Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget