এক্সপ্লোর

Sougata Roy on Sunil Mandal:সুনীল মণ্ডলের তৃণমূলে ফেরার জল্পনা খারিজ সৌগত রায়ের

তৃণমূলের প্রতীকে বর্ধমান পূর্বের সাংসদ হয়ে  বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার ভোটের পর  গতকাল সেই বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তিনি বলেছেন, বিজেপি আসলে যারা তৃণমূল থেকে গেছে, তাদের মানিয়ে নিতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না।


কলকাতা: বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের তৃণমূলে ফেরার জল্পনা খারিজ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন,সুনীল মণ্ডল তৃণমূল ছেড়ে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে দলত্যাগী বিরোধী আইন প্রয়োগের জন্য আমরা লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছি। তাই এখন উনি যাই-ই বলুন না কেন তার কোনও আইনগত মূল্য নেই। 
তৃণমূলের প্রতীকে বর্ধমান পূর্বের সাংসদ হয়ে  বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার ভোটের পর  গতকাল সেই বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তিনি বলেছেন, বিজেপি আসলে যারা তৃণমূল থেকে গেছে, তাদের মানিয়ে নিতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। তথাগত রায় অন্যায় বলেছেন। দিলীপ ঘোষও তা বলেছেন।
সম্প্রতি বাংলার ভোটে বিজেপির ভরাডুবির জন্য, প্রচারে হিন্দিভাষী নেতাদের দাপটকে দায়ী করেছিলেন তৃণমূল ছেড়ে যাওয়া সব্যসাচী দত্ত। এবার সেই একই সুর শোনা গিয়েছে তৃণমূল-ত্যাগী সাংসদ সুনীল মণ্ডলের গলাতেও। তিনি বলেছেন, বাইরে থেকে প্রবাসী যারা এসেছিল, তাদের ভাষাগত সমস্যা ছিল। বাইরের রাজ্য থেকে দু-চারদিন এসে তারা বাংলার মন জয় করবে? আমি নেতৃত্বে থাকলে এই কথাগুলো বলতাম। খালি জনসভা করলে হবে না। মানুষের কথা বলতে হবে।
বিজেপির প্রচারে ধর্মীয় মেরুকরণ নিয়েও তিনি তাঁর আপত্তির কথা জানিয়েছেন। শুধু বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরেই থামেননি তৃণমূল-ত্যাগী সাংসদ। উস্কে দিয়েছেন তৃণমূলে ফেরার জল্পনাও। তিনি বলেছেন, এ ধরনের প্রস্তাব পেলে তিনি ভাববেন। তাঁর এই বক্তব্যকে গতকালই উড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ। তিনি বলেছেন,  "সুনীল মণ্ডলের কোনও রাজনৈতিক মান নেই। ধান্দাবাজ লোক সব। ধান্দার জন্য যায়। যা ভেবেছিল তা হয়নি, তাই ফেরার জন্য আকপাক করছে। সুনীল মণ্ডলের কোনও দাম নেই। দলত্যাগ বিরোধী আইনের জন্য চিঠি দেওয়া হয়েছে, তাই এখন কান্নাকাটি করছে।"   
একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে সুনীল মণ্ডল বলেছিলেন, "শুভেন্দু সম্বন্ধে আমি একটা কথাও বলব না। শুভেন্দু যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার এক অক্ষরও মানেনি।" 
২০১৯-এ তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন সুনীল মণ্ডল। সেই সাংসদ পদ না ছেড়েই তিনি বিজেপিতে যোগ দেন। এই প্রেক্ষাপটে এখন সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবিতে তৎপর হয়েছে তৃণমূল। এর মধ্যে বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ ঘিরে জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি তৃণমূলে ফেরার সম্ভাব্য তালিকায় আরও একটি নাম যুক্ত হতে চলেছে? যদিও সৌগত রায় সেই জল্পনা খারিজ করে দিয়েছেন। 
সৌগত রায় বলেছেন, "সুনীল মণ্ডলের মাথার কোনও ঠিক নেই। উনি যখন তৃণমূল  ছাড়লেন তখন তৃণমূল ছাড়ার কোনও বিষয় ছিল না। উনি পাঁচ বছরের জন্য তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন। দু'বছর হতে না হতে হঠাৎ করে বিনা কারণে বিজেপিতে  চলে গেলেন। আমরা ওকে বলেছিলাম। শুনতে রাজিই ছিলেন না। ওর বিরুদ্ধে আমাদের দল থেকে দলত্যাগ বিরোধী আইনে পিটিশন জমা দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষের উচিত সেটা বিচার করে ওকে বার করে দেওয়া। ওঁর এখন অন্য়রকম কথা বলার কোনও আইনগত মূল্য নেই। ওঁ দল ছেড়েছে এটা রেকর্ডেড। ওঁকে উত্তর দিতে হবে কেন দল ছেড়েছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget