এক্সপ্লোর

ডাকাতি, ছেলেধরা, শ্লীলতাহানির নামে গুজব রটানো হচ্ছে, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্য পুলিশের

কলকাতা: শিক্ষিকার পরিবার থেকে ভিখিরি, ভবঘুরে...গণপিটুনির হাত থেকে বাদ যাচ্ছেন না কেউই!স্রেফ সন্দেহের বশে, জেলায় জেলায় চলছে গণধোলাই...ঘটছে মৃত্যুও! বাংলাজুড়ে ছড়িয়ে পড়া এই গুজব-সংক্রমণ ঠেকাতে এবার নড়েচড়ে বসল রাজ্য পুলিশের শীর্ষ নেতৃত্ব! যারা ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি সুরজিত করপুরকায়স্থ বলেছেন, । গুজবে কান দেবেন না। সূত্রের খবর, সোমবার, ভবানী ভবনে এডিজি (আইনশৃঙ্খলা) ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্য পুলিশের ডিজি। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে, পুলিশকর্তারা এদিন দাবি করছেন, পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে...লক্ষ্য, রাজ্যে অস্থিরতা তৈরি করা। ডিজি বলেছেন, ইচ্ছাকৃতভাবে গুজব রটানো হচ্ছে। গুজবের ওপর ভিত্তি করে অসামাজিক কাজ করছে। নিরপরাধ লোকজনকে মারধর করা হচ্ছে। যারা এতে ইন্ধন দিচ্ছে, আমরা তাদের ওপর নজর রাখছি। কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমরা ২৫জনকে গ্রেফতার করেছি। গুজব বন্ধে পুলিশকর্তারা যেদিন সাংবাদিক বৈঠক করছেন, সেদিই একই রকম ঘটনার ছায়া দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে! সোমবার রামনগর কলোনি থেকে বছর চল্লিশের এক ব্যক্তিকে জখম অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয়। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই ভবঘুরে ব্যক্তি গত কাল রাতে একটি বাড়ির শৌচাগারে ঢুকে গিয়েছিল। চোর সন্দেহে তাকে গণধোলাই দেওয়া হয়েছে। যদিও পুলিশ অবশ্য গণপিটুনির তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি, ওই ব্যক্তির শরীরের আঘাত অনেক পুরনো। উনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন। গুজবের শুরুটা হয়েছিল নদিয়া দিয়ে। তারপর গুজব-সংক্রমণ ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়... গুজবের বিষ গ্রাস করেছে হুগলি, বর্ধমানকেও! মিথ্যে, বিভ্রান্তিমূলক প্রচার ছড়ানোর কাজে, জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইটগুলিকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে! রবিবার, উত্তর ২৪ পরগনার অশোকনগরে যে স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছিল, তার হোয়াটস অ্যাপ চ্যাট থেকে পাওয়া গিয়েছে, মারাত্মক তথ্য! যেখানে, রটানো হয়েছে জঙ্গি অনুপ্রবেশের কথা.... ভিখিরি ভবঘুরেদের সম্পর্কে রটানো হচ্ছে বিভ্রান্তিমূলক প্রচার... চেষ্টা হচ্ছে মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর! সোশাল মিডিয়ার মাধ্যমেই সরাসরি দেওয়া হচ্ছে গণপিটুনির প্ররোচনা! এই সব অপরাধ যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, এদিন সাংবাদিক বৈঠক করে সেটাই স্পষ্ট করে জানিয়ে দিল পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget