এক্সপ্লোর

জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার আগেই ফের গ্রেফতার শুভেন্দু-ঘনিষ্ঠ রাখাল বেরা

অন্য কোনও মামলায় গ্রেফতারের আগে জানাতে হবে আদালতকে, এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

কলকাতা: জেল থেকে ছাড়া পাওয়ার আগে ফের গ্রেফতার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা।১৫ জুনের তমলুকের একটি পুরনো মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল মানিকতলা থানার একটি মামলায় জামিন মঞ্জুর করে হাইকোর্ট। অন্য কোনও মামলায় গ্রেফতারের আগে জানাতে হবে আদালতকে, এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।
আজ মামলার শুনানি চলাকালীন রাখাল বেরার আইনজীবীরা আদালতে জানান, ‘রাখাল বেরাকে পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।  

এ ব্যাপারে আদালত বলে যে, ‘যেখানে ডিভিশন বেঞ্চ মামলা শুনছে সেখানে গ্রেফতার দেখাতে এত তৎপরতা কেন ?  কোন মামলার ভিত্তিতে গ্রেফতার, কোন পুলিশ অফিসার গ্রেফতার করেছে ?’
গ্রেফতারি সংক্রান্ত তথ্য জানতে চায় আদালত। নির্দিষ্ট তথ্য দিতে পারেননি রাজ্যের আইনজীবী পি চিদম্বরম। কালকের মধ্যে বিস্তারিত তথ্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগে জুন মাসে গ্রেফতার করা হয় পেশায় ব্যবসায়ী রাখাল বেরাকে। সোমবার তাঁকে জামিন দেয় হাইকোর্ট। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, আদালতের অনুমতি ছাড়া, গ্রেফতার করা যাবে না তাঁকে।
রাখাল বেরার বিরুদ্ধে সেচ দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠায় জুন মাসে তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, পরিবারের অভিযোগ, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায়, ফাঁসানো হয়েছে পেশায় ব্যবসায়ী রাখাল বেরাকে। হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তের পরিবার। সেই মামলায় অভিযুক্ত রাখাল বেরাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, অবিলম্বে ছেড়ে দিতে হবে রাখাল বেরাকে। পুলিশ প্রয়োজনবোধ করলে এফআইআর রুজু করতে পারে।কিন্তু আদালতের অনুমতি ছাড়া, গ্রেফতার করা যাবে না। 
পুলিশ সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি, মানিকতলা থানায় রাখল বেরার নামে একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। অভিযোগ, সেচ দফতরের গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার টোপ দিয়ে, ২ লক্ষ টাকা ঘুষ নেন তিনি। তদন্তে নেমে ৫ই জুন রাতে, মানিকতলার আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

পরিবার অভিযোগ করে, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়াতেই ফাঁসানো হয়েছে রাখাল বেরাকে। আদালতের দ্বারস্থ হন তাঁরা। তারই প্রেক্ষিতে সোমবার ওই  নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

উল্লেখ্য, কয়েকদিন আগে কাঁথি আদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদনে সরব  হয়েছিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা। পুলিশ তাঁকে আদালতে হাজির করলে স্বেচ্ছামৃত্যুর দাবি জানিয়ে চিৎকার করতে থাকেন তিনি। একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর উপর মামলা চলছে। রাখাল বেরার আইনজীবীর বক্তব্য তাঁর উপর মিথ্যা মামলা চাপানো হচ্ছে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আদালতে এমন মন্তব্য করেছেন। এই ঘটনায় শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget