এক্সপ্লোর

Suvendu Adhikari UPDATE: ‘একসঙ্গে কাজ করা মুশকিল, আমাকে মাফ করবেন’, সৌগতকে হোয়াটস্অ্যাপ, রবিবার অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁকে কার্যত দু’হাত খুলে দলে আসার আহ্বান জানিয়ে রেখেছে বিজেপি...

কলকাতা: শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল কংগ্রেসে জলঘোলা অব্যাহত। সর্বশেষ খবর, শুভেন্দু রবিবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করবেন। তিনি দলেই থাকছেন নাকি দল ছেড়ে বিজেপিতে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করবেন, তা পরিষ্কার হবে সেদিনই। আজ দুপুর থেকে গতকাল রাতে তৈরি হওয়া পট আচমকা বদলে যায়। গতকাল রাতে দলের তরফে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছিলেন, সন্ধ্যায় নন্দীগ্রামের বিদ্রোহী বিধায়কের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের বৈঠক হয়েছে। বৈঠকের পরই সৌগত দাবি করেছিলেন, সব সমস্যা মিটে গিয়েছে। তৃণমূলেই থাকছেন শুভেন্দু। এমনকী, সূত্রের খবর, বৈঠক চলাকালীন সৌগত রায়ের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন শুভেন্দু।

কিন্তু, ১২-ঘণ্টাতেই ছন্দপতন। মঙ্গলবার রাতের সুর কাটল বুধবার দুপুরেই। এদিন শুভেন্দু-তৃণমূল দ্বন্দ্ব মেটাতে ও নন্দীগ্রামের দাপুটে নেতার মানভঞ্জনের দায়িত্বপ্রাপ্ত সৌগত রায়কে এসএমএস-এর মাধ্যমে শুভেন্দু নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন।

সূত্রের খবর, সৌগত রায়কে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় শুভেন্দু লিখেছেন--

" ‘আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।’ "
-

শুভেন্দু যে দলের শীর্ষ নেতৃত্বের একাংশের প্রতি অসন্তুষ্ট, তার ইঙ্গিত মিলেছিল গত ৩০ অক্টোবর! নন্দীগ্রামের সভায় তাঁকে বলতে শোনা যায়, আমি প্যারাসুটেও নামিনি, লিফটেও চড়িনি, ধাপে ধাপে এই জায়গায়।

এরপর তৃণমূলের ব্যানার-পতাকা ছাড়াই একের পর এক অরাজনৈতিক সভা। জেলায় জেলায় জনসংযোগ। পাহাড় থেকে জঙ্গলমহল, দাদার অনুগামীদের নামে পোস্টার!

আরও পড়ুন:  Sougata Roy Exclusive On Suvendu-Abhishek Meet: "হ্যাঁ দিদি ঠিক আছে...", মমতার সঙ্গে ফোনে কথা শেষে বলেন শুভেন্দু, দাবি সৌগতর

এরপর গত ১০ নভেম্বর, নন্দীগ্রাম দিবসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং তৃণমূলের ব্যানারে জোড়া কর্মসূচি ঘিরে সংঘাত চরমে ওঠে। এরমধ্যেই গত শুক্রবার ৩ দফতরের মন্ত্রিত্ব ছেড়ে দেন শুভেন্দু।

সবকিছুই অন্য রকম বার্তা দিচ্ছিল! রাজ্য রাজনীতিতে শুভেন্দুকে ঘিরে বইতে শুরু করেছিল জল্পনার স্রোত।

শুরু থেকেই বরফ গলানোর বিষয়ে আশাবাদী ছিলেন সাংসদ সৌগত রায়। অবশেষে মঙ্গলবার রাতে চমক। যাঁদের কর্মপদ্ধতি সম্পর্কে শুভেন্দুর অসন্তোষ ছিল বলে সূত্রের দাবি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু।

হাজির ছিলেন তৃণমূলের দুই বর্ষীয়ান সাংসদ ছিলেন সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু-অভিষেক-প্রশান্ত কিশোরের মুখোমুখি বৈঠকে আশাবাদী ছিলেন তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীও। বলেছিলেন, সব মিটে গেলেই ভাল।

যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে একাধিকবার শুভেন্দুকে আক্রমণ করেছেন, মঙ্গলবার রাতের নাটকীয় বৈঠকের পর তাঁরও সুর নরম হয়ে যায়। বলেন, আমি স্বাগত জানাচ্ছি।

কিন্তু, বুধবার দুপুরে সব সুর-তাল কেটে যায়। শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁকে কার্যত দু’হাত খুলে দলে আসার আহ্বান জানিয়ে রেখেছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget