এক্সপ্লোর

Dilip Ghosh Attacks Defectors:  'যাঁরা সুবিধে ছাড়া থাকতে পারেন না, তাঁরাই তৃণমূলে ফিরতে চাইছেন', কটাক্ষ দিলীপের

দল বড় করতে ওই নেতাদের নেওয়া হয়েছিল বলে দাবি বিজেপি রাজ্য় সভাপতির

কলকাতা: যাঁরা সুবিধে ছাড়া থাকতে পারেন না, তাঁরাই ফিরে যেতে চাইছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের সম্পর্কে কটাক্ষ দিলীপ ঘোষের।

রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে প্রাতর্ভ্রমণে যান দিলীপ ঘোষ।  সেখানেই তৃণমূলে ফিরতে চাওয়া দলীয় নেতাদের সম্পর্কে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ বলেন, যাঁরা সুবিধে ছাড়া থাকতে পারেন না, তাঁরাই ফিরে যেতে চাইছেন।

পাশাপাশি, তৃণমূল থেকে আসা নেতাদের দলে যোগদান হারের কারণ বলে মানতে চাননি বিজেপি রাজ্য সভাপতি। দল বড় করতে ওই নেতাদের নেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। 

প্রসঙ্গত, পুরনো দল তৃণমূলে ফিরতে চেয়ে ক্ষমা গতকালই প্রার্থনা করেন মালদা জেলা পরিষদের সদস্যা। গতকাল বিক্ষুব্ধ বিজেপি নেত্রী তথা মালদা জেলা পরিষদ সদস্য ডলিরানি মণ্ডল বলেন, তৃণমূলে ফিরতে চাইছি। ক্ষমাপ্রার্থনা চেয়ে তিনি বলেন, ভুল বুঝে ক্ষমা চাইছি, কাজ করার সুযোগ দিন, তৃণমূলে ফিরতে চাইছি। 

বিধানসভা ভোট শুরুর আগে ৮ মার্চ, বিজেপিতে যোগ দেন ডলিরানি মণ্ডল। এবার তিনিই পুরনো দলে ফিরতে চাওয়ায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। উত্তর এসেছে গেরুয়া শিবিরের তরফেও।

বিধানসভা ভোটের আগে ৩৭ আসন বিশিষ্ট মালদা জেলা পরিষদের তৃণমূলে সদস্য ছিলেন ২৯ জন। তাঁদের মধ্যে ১৪ জন বিজেপিতে যোগ দেন। পরে ৮ জন জেলা পরিষদ সদস্য পুরনো দলে ফেরেন।  ভোটের ফল বেরনোর পর তৃণমূলে ফিরতে চেয়ে এবার আবেদন করলেন আরও দু’জন। 

বিজেপির অভিযোগ, জোর করিয়ে দল বদলানোর চেষ্টা করছে তৃণমূল। মালদা বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, সবাই আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তৃণমূল চাপ দিয়ে চলেছে, চিঠি জোর করে লেখানো হচ্ছে, মুখে বললও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

যদিও শাসক দলের দাবি, মালদায় আরও ভাঙবে বিজেপি। মালদা যুব তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, শুধু উনি নন, অনেকেই লাভ লোকসানের হিসেব বুঝতে বিজেপিতে যান, গোটা বিজেপি দলটাই ফাঁকা হয়ে যাবে, আগামী দিন লোকসভার দুটি সিটই তৃণমূল পাবে।

এই প্রথম নয়। বেশ কয়েকদিন ধরেই এই প্রবণতা চোখে পড়ছে। সোনালি গুহ থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস, অমল আচার্য থেকে শুরু করে থেকে সরলা মুর্মু বা ধরিত্রীমোহন রায়---  বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়লেও, ফল ঘোষণার পর দলত্যাগীদের অনেকেই তৃণমূলে ফেরার আবেদন করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget