এক্সপ্লোর

WB Assembly session: কাল শুরু বিধানসভার বাজেট অধিবেশন, কী থাকবে রাজ্যপালের ভাষণে? তুমুল জল্পনা

শুধু রাজভবন-নবান্ন কিংবা রাজ্যপাল-তৃণমূলই নয়, রাজ্যপালের সঙ্গে বিধানসভার অধ্যক্ষেরও কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে

কলকাতা: রাজ্য-রাজভবন ক্রমাগত সংঘাতের আবহেই শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন।

আর তার আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, প্রথা মাফিক কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণই পাঠ করবেন রাজ্যপাল? না কি ভাষণের বিশেষ কোনও অংশ বাদ দেবেন তিনি?

এরইমধ্যে শুধু রাজভবন-নবান্ন কিংবা রাজ্যপাল-তৃণমূলই নয়, রাজ্যপালের সঙ্গে বিধানসভার অধ্যক্ষেরও কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। 

কিছুদিন আগেই অধ্যক্ষদের ভার্চুয়াল বৈঠকে, লোকসভার অধ্যক্ষের কাছে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অধ্যক্ষদের সম্মেলন ছিল। সেখানেই (রাজ্যপালের বিষয়ে) বলেছি। সাংবাদিকদের উপর আক্রমণ ইস্যুতে আমি এটা নিয়ে নির্দেশ দিই। রাজ্যপাল হস্তক্ষেপ করার চেষ্টা করেন। স্পিকারকে সেটাই বলেছি।


তারই প্রেক্ষাপটে অধ্যক্ষকে পাল্টা এই চিঠি দেন রাজ্যপাল। চিঠিতে তিনি বলেন, রাজ্যপাল হিসেবে আমি পশ্চিমবঙ্গ বিধানসভার কাজে হস্তক্ষেপের চেষ্টা করছি বলে লোকসভার স্পিকারের কাছে আপনি যে অভিযোগ করেছেন, তাতে আমি যন্ত্রণার থেকে বেশি দুঃখই পেয়েছি। এর থেকে বেশি দুর্ভাগ্যজনক এবং সত্য থেকে বহু দূরের বিষয়, আর কিছু হতে পারে না।

এরপর, চিঠির দ্বিতীয় পরিচ্ছেদে রাজ্যপাল অভিযোগ করে বলেছেন, আপনার (বিধানসভার অধ্যক্ষ) আচরণের ফলে একাধিকবার রাজ্যপালের দফতরের মর্যাদাহানি হয়েছে। সে বিষয়ের প্রতি আমি আপনার (বিধানসভার অধ্যক্ষ) দৃষ্টি আকর্ষণ করেছি। এমনকি, আগেভাগে জানিয়ে বিধানসভায় গিয়েও ভিতরে ঢুকতে পারিনি। কারণ মূল ফটক বন্ধ ছিল। সেদিন হতবাক হয়ে গেছিলাম।

শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় ভাষণ দেবেন রাজ্যপাল। কিন্তু বিধানসভা সূত্রের খবর, কোভিডের কারণে এবার রাজ্যপালের বাজেট বক্তৃতা সম্প্রচার করা যাবে না। 

আর এই আবহেই বিধানসভার অধ্যক্ষকে লেখা চিঠিতে এর আগেরবারের প্রসঙ্গ তুলে রাজ্যপাল লিখেছেন,  আমাকে অপমান করা হয়েছে। বিধানসভায় রাজ্যপালের ভাষণ দেখানো হয়নি। সংবিধানের ১৭৬ নম্বর ধারা অনুযায়ী, রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার ব্ল্যাক আউট করাটা জরুরি অবস্থার সামিল ছিল। যদিও, সেবার মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য দেখানো হয়েছিল।

সব মিলিয়ে সংঘাতের আবহে শুক্রবার সবার নজর এখন বিধানসভায় রাজ্যপালের ভাষণের দিকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget