এক্সপ্লোর

Tanmoy Ghosh joins TMC: ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে প্রত্যাবর্তন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের

বিজেপিত্যাগী বিধায়কের দাবি, বাংলার সংস্কৃতি বিরোধী কাজ করছে বিজেপি। প্রতিবাদ জানাতেই তাঁর তৃণমূলে যোগদান।

কলকাতা: ফের ধাক্কা গেরুয়া শিবিরে। তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন বিজেপি (BJP) বিধায়কের। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর  (Bratya Basu) উপস্থিতিতে শাসকদলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক (Bishnupur BJP MLA) তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। বিজেপিত্যাগী বিধায়কের দাবি, বাংলার সংস্কৃতি বিরোধী কাজ করছে বিজেপি। প্রতিবাদ জানাতেই তাঁর তৃণমূলে যোগদান।

যদিও  গেরুয়া শিবিরের দাবি, ভয় দেখিয়েই এই দলবদল। এর আগে তৃণমূলেই ছিলেন তন্ময় ঘোষ। ছিলেন বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর। বিধানসভা ভোটের আগে যোগ দেন গেরুয়া শিবিরে। বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হন।

তৃণমূলে ফিরে তন্ময় ঘোষ বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তারা বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তন্ময়। তিনি বলেছেন, জনকল্যাণমূলক কাজের জন্য সমস্ত রাজনৈতিক নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়তে সমর্থন করেন। 
বিষ্ণুপুরের যুব তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি গত ৫ মার্চ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গত মে মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দ্বিতীয় বিজেপি বিধায়ক হিসেবে তৃণমূলে যোগ দিলেন তিনি। এর আগে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় তৃণমূলে ফিরেছিলেন। 

তন্ময় ঘোষের প্রত্যাবর্তন সম্পর্কে ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরায় বিজেপি সরকার অগণতান্ত্রিকভাবে চলছে। সে রাজ্যে তৃণমূলের কাজকর্মে বাধা তৈরি করছে বিজেপি। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ করে ব্রাত্য বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে গেলে জনসুনামি দেখা যাবে। তিনি আরও দাবি করেছেন, ত্রিপুরার বিজেপি বিধায়করাও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আরও পড়ুন- TMC Tripura Assam : মমতার হুঁশিয়ারি, অসমেও খেলা হবে' ! তবে কি এবার টার্গেট অসম? সামনে সুস্মিতা?

উল্লেখ্য, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়ে গিয়েছিল। বিভিন্নস্তরের নেতা ও কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। এরপর থেকেই উল্টোস্রোত দেখা দিয়েছে। অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget