এক্সপ্লোর

Bengal Coronavirus Deaths: দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে মারাত্মক বেড়েছে মৃত্যুহার, কী বলছেন বিশেষজ্ঞরা?

চলতি মাসের প্রথম দু’সপ্তাহে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৮ জনের

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। দেশে এখনও পর্যন্ত আড়াই লক্ষের বেশি ভারতীয়র প্রাণ কেড়ে নিয়েছে। 

রাজ্যেও কোভিড পরিস্থিতি অত্যন্ত চিন্তাজনক।  বাংলায় করোনায় এখনও মৃতের সংখ্যা ১৩ হাজার ছুঁইছুই। রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার রাজ্যের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে মৃত্যুহার। চলতি মাসের প্রথম দু’সপ্তাহে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৮ জনের। এপ্রিলে ১ হাজার ১৫ জন মারা গেছিলেন। মার্চে মারা গেছিলেন ৬১ জন।

এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট পরিস্থিতির ভয়াবহতা। প্রতিদিন একশোর কাছাকাছি দেহ সৎকার হচ্ছে নিমতলা শ্মশানে। শ্মশানের চাতাল ছাড়িয়ে বাইরে এসে যাচ্ছে মৃতদেহের লাইন। টোকেন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পরিজনদের।

রাজ্যে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। চলতি মাসে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৪৩৬ জন। এপ্রিলে এই সংখ্যাটা ছিল ২ লক্ষ ৪১ হাজার ৪৫১। মার্চে আক্রান্ত হয়েছিলেন ১১ হাজার ৭৯৭ জন।

এই পরিস্থিতিতে, করোনা মোকাবিলায় রবিবার থেকে আরও কড়াকড়ি জারি হচ্ছে রাজ্যে। দু’সপ্তাহের জন্য বন্ধ সরকারি, বেসরকারি অফিস থেকে শুরু করে  গণপরিবহণ। এদিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন,  সকলের স্বার্থে কিছু কড়াকড়ি করার প্রয়োজন, যাতে সকলের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, যাতে প্রাণহানি কমে। রাজ্য ঠিক করেছে রবিবার সকাল ৬টা থেকে ৩০ মে একপক্ষ কাল সন্ধে ৬টা পর্যন্ত বেশ কিছু অনুশাসন ও বিধিনিষেধ জারি হবে।

চিকিৎসকদের একাংশের মতে, অনেক ক্ষেত্রেই রোগী দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় বাড়ছে মৃত্যুর হার। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টর্স-এর  সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, পরিকাঠামো যা আছে তা ব্যবহার করা যাচ্ছে না, মানুষ দেরি করে আসছেন, এবং যে পরিমান মানুষ সংক্রমিত হচ্ছেন, তাতে এই পরিস্থিতি হওয়াটা স্বাভাবিক। একই কথা বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক। তিনিও জানালেন, যে পরিমান মানুষ আক্রান্ত হচ্ছেন, তাতে এই পরিস্থিতি হবেই। 

ভয়ঙ্কর এই ভাইরাস যে আমাদের কাছ থেকে আরও কী কী কাড়বে, কে জানে...

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget