এক্সপ্লোর

WB Covid Relaxation: সুরাপ্রেমীদের জন্য সুখবর, বেড়ে গেল বার-রেস্তোরাঁ খোলা থাকার সময়

রাজ্যজুড়ে এই নিয়ম জারি হবে আগামী ১৬ অগাস্ট অর্থাৎ সামনের সোমবার থেকে।

সুমন ঘড়াই, কলকাতা : সুরাপ্রেমীদের জন্য সুখবর। রাজ্যজুড়ে বাড়ছে হোটেল-বার-রেস্তোরাঁ খোলা থাকার সময়। এতদিনের নিয়ম অনুযায়ী রাত ৮ টা নয়, রাজ্যজুড়ে হোটেল-রেস্তোরাঁ-বার খোলা থাকবে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। শনিবারই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন থেকে যে নতুন নির্দেশ জারি হয়েছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদির সই করা যে নির্দেশিকায় জানানো হয়েছে, থিয়েটার হল, বিভিন্ন মঞ্চ, ওপেন এয়ার অডিটোরিয়াম ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে। একইভাবে ৫০ শতাংশ নিয়ে স্টেডিয়াম, সুইমিং পুলের কর্মকাণ্ড চালানোর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাত ৮ টায় বদলে এবার থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোটেল-বার-রেস্তোরাঁ খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হল। তবে সমস্ত কোভিডবিধি মেনে চলতে হবে। রাজ্যজুড়ে এই নিয়ম জারি হবে আগামী ১৬ অগাস্ট অর্থাৎ সামনের সোমবার থেকে।

বৃহস্পতিবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা আয়ত্ত্বের মধ্যে থাকায় রাজ্য সরকার নৈশকালীন বিধিনিষেধ কিছুটা শিথিল করছে। আপাতত রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আগামী সোমবার (১৬ অগাস্ট) থেকে তা কমিয়ে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত করা হবে। মুখ্যমন্ত্রী গতকালের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন চলতি মাসের শেষ পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মেনে চলার মতো একান্ত পালনীয় কোভিড বিধি না মেনে চললে প্রশাসনের তরফে কড়া বার্তা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

(আরও পড়ুন-সোমবার থেকে আরও ১ ঘণ্টা বাড়ল রাতে মেট্রো-পরিষেবা, বাড়ছে ট্রেনও)

নৈশকালীন বিধিনিষেধ কমার জেরে সোমবার থেকে এক ঘণ্টা বেশি সময় মেট্রো চলবে বলেই শুক্রবার জানানো হয়েছে। এবার থেকে নিউ গড়িয়া ও দমদম দুই প্রান্তিক স্টেশন থেকে রাত ৮টার বদলে রাত ৯ টায় ছাড়বে শেষ ট্রেন। তবে আপাতত রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধই থাকছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের কোভিড পরিস্থিতি আয়ত্ত্বে রাখার জন্য মানুষের দুর্ভোগের কথা জেনেও বাধ্য হয়ে রাজ্য সরকারকে লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখারই সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী
Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget