এক্সপ্লোর

WB Election 2021: রবিবার প্রকাশিত হচ্ছে বিজেপির বাকি প্রার্থীদের তালিকা? ইঙ্গিত দিলীপের

গত ৬ তারিখ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: আগামীকাল, রবিবার প্রকাশিত হতে চলেছে বিজেপির বাকি প্রার্থীদের তালিকা? তেমনই ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। গতকালই দিল্লি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি। 

শনিবার সকালে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায় ও শুভেন্দু অধিকারী। 

দিলীপ ঘোষ জানান, রাজ্যের বাকি আসনের প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বিসর্জনের' জন্য সকলে প্রস্তুত বলেও কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। 

এর আগে, গত ৬ তারিখ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাদ্যায়ের বিরুদ্ধে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দাঁড় করায় বিজেপি। 

ডেবরায় লড়াই দুই প্রাক্তন আইপিএসের। ডেবরা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ।  ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর।  

ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই। 

তালিকায় এমন অনেকেই জায়গা পেয়েছেন, যাঁরা অন্য দল থেকে এসেছেন। যেমন পুরুলিয়া সদরের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। গত ১৯ ডিসেম্বর, মেদিনীপুরে অমিত শাহর সভায় তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। পুরুলিয়া সদর কেন্দ্রেই সুদীপকে টিকিট দিয়েছে বিজেপি।

গত ১৯ ডিসেম্বর, মেদিনীপুরে অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। হলদিয়াতেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি।

তাপসীর সঙ্গেই অমিত শাহ-র সভায় দলবদল করেছিলেন, শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত কাঁথি উত্তরের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। তবে তাঁকে প্রার্থী করেনি গেরুয়া শিবির।  ওই কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন সুনীতা সিংহ।

গত ১৯ ডিসেম্বর, সিপিআই ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব মেদিনীপুরের তমলুকের বাম বিধায়ক অশোক দিন্ডা। তাঁকেও এবার প্রার্থী করা হয়নি। তমলুকে পদ্মের হয়ে লড়বেন হরেকৃষ্ণ বেরা।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ও শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত। অমূল্য মাইতিকে সবং থেকে এবং রমাপ্রসাদ গিরিকে নারায়ণগড় থেকে প্রার্থী করেছে বিজেপি।

দু’জনেই গত ১৯ ডিসেম্বর, মেদিনীপুরে অমিত শাহর সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দান করেন।

একসময় সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন অন্তরা ভট্টাচার্য। ২০১৪-তে তিনি যোগ দেন বিজেপিতে। ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী অন্তরা ভট্টাচার্যকে পিংলায় প্রার্থী করেছে দল।

প্রথম দু’দফার প্রার্থী তালিকায় এমন আরও অনেকে আছেন, যাঁরা অন্য দল থেকে এসে টিকিট পেয়েছেন।  পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ নরহরি মাহাত। 

বাঁকুড়ার তালডাংরার বিজেপি প্রার্থী শ্যামল সরকার। ঝাড়গ্রামের বিনপুর কেন্দ্রের প্রার্থী পালান সোরেন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার প্রার্থী চিত্ত প্রামাণিক এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা বিজেপি প্রার্থী শিবরাম দাস দলবদলের পুরস্কার পেলেন বলেই পর্যবেক্ষক মহলের একাংশের ধারনা।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget