এক্সপ্লোর

WB Election 2021: ‘বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন’, মমতাকে আক্রমণ মোদির

দিলীপ ঘোষকে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদি

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর):  খড়গপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে অল-আউট আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। একসুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রধানমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ তোলেন মোদি। বলেন, বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল, কিন্তু দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন।  

প্রধানমন্ত্রীর দাবি, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন মমতা। বলেন, বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন দিদি। 

খড়গপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে নরেন্দ্র মোদি হাতিয়ার করলেন সিন্ডিকেট-দৌরাত্ম্যের অভিযোগকে।  বললেন, দিদির পাঠশালায় সিলেবাস কাটমানি। দিদির পাঠশালায় সিলেবাস সিন্ডিকেট। দিদির পাঠশালায় উৎপীড়ন এবং অরাজকতার ট্রেনিং দেওয়া হয়। 

এখানেই থেমে থাকেননি তিনি। বলেন, এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে হয়। বাংলা থেকে এই কাটমানি সিস্টেম দূর করতে হবে। আমরা বাংলায় শুধু পদ্ম ফোটাতে চাই না। বাংলার মানুষের উন্নয়ন করতে চাই।’

গতকাল রাতে একসঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইস্টাগ্রাম বসে গিয়েছিল বেশ কিছুক্ষণ। এদিন এই বিষয়টিকে হাতিয়ার করে কটাক্ষ করেন মোদি। একেবারে, রাজ্যের ভূতপূর্ব ও বর্তমান শাসককে এক নিঃশ্বাসে আক্রমণ করেন। বলেন, কাল রাতে ৫০-৫৫ মিনিটের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়, সবাই অধীর হয়ে উঠেছিলেন, বাংলায় ৫০-৫৫ বছর ধরে উন্নয়নই বন্ধ হয়ে আছে। কংগ্রেস, বাম, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে। 

মমতার পাশাপাশি, এদিন মোদির নিশানায় ছিলেন অভিষেকও। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে আক্রমণ করতে বিজেপি যে অস্ত্র বেছে নিয়েছে, শনিবার ফের তার সদ্ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। খড়গপুরের সভা থেকে আবার তিনি সরব হয়েছেন ভাইপো ইস্যুতে।

প্রধানমন্ত্রী বলেন, সারা দেশ এখন সিঙ্গল উইন্ডো সিস্টেমে চলছে। বাংলায় অন্যরকম সিঙ্গল উইন্ডো। ভাইপো উইন্ডো। কী সিঙ্গল উইন্ডো? লোকেরা বলছে ভাইপো উইন্ডো। কী সিঙ্গল উইন্ডো? লোকেরা বলছে ভাইপো উইন্ডো।

বিরোধীদের আক্রমণের পাশাপাশি, দলের সৈনিকের মনোবলও বাড়াতে উদ্যোগ  নেন মোদি। এদিন খড়গপুরের সভা থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেন। 

একসময় এই খড়গপুর সদর থেকে জিতেই বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। এবার সেখানেই প্রচারে এসে দিলীপ ঘোষকে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদি। প্রশংসা করলেন রাজ্য বিজেপি সভাপতির সাহসিকতা থেকে নেতৃত্বদানের ক্ষমতার!

মোদি বলেন, আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ দিলীপের। আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। একবার আশীর্বাদ দিন, আসল পরিবর্তন আনবে বিজেপি।



সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget