এক্সপ্লোর

West Bengal Elections 2021: নাড্ডার সভায় ৪০০-৪৫০-র বেশি লোক হয়নি, নজর ঘোরাতে হেনস্থার অভিযোগ, ডায়মন্ডহারবারের সভায় বললেন অভিষেক

West Bengal Elections 2021: তাঁর দাবি, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে, কেউ হয়তো একটা ইট মেরেছে।

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলকে কলকাতা থেকে লোক আনতে হয় না। তিনটে ব্লক ও দুটো বিধানসভা কেন্দ্র থেকে লোক এসেছে. যা পরিস্থিতি মাঠে লোক দাঁড়ানোর জায়গা নেই। ডায়মন্ডহারবারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার জনসভার পাল্টা জনসভায় দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় লোক না হওয়ায় বিজেপি পরিকল্পিতভাবে হেনস্থার গল্প ছড়িয়েছে বলেও দাবি করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি ডায়মণ্ড হাবরারে এসেছিলেন। মিটিংয়ে কী লোক হয়েছিল? ১০ ডিসেম্বর নাড্ডার সভায় জমায়েতের ছবি দেখা যায়নি।  সংবাদ মাধ্যম দেখিয়েছে তাঁদের হেনস্থা করা হয়েছে। বললেন অভিষেক। তাঁর কথায়, বিজেপি নিজেকে সর্ববৃহৎ দল বলে দাবি করে। অথচ সভায় লোক হয় ৪০০-৪৫০। সেটা যেন মানুষের সামনে না আসে, সেই জন্য পূর্ব পরিকল্পিতভাবে হেনস্থার গল্প ছড়িয়েছে বিজেপি। কোনও দিনও শুনেছেন ভিআইপি কনভয়ে বাস থাকে, ১৫০ বাইক থাকে? তাঁর প্রশ্ন। নাড্ডার কনভয়ে ইট ছোঁড়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেননি অভিষেক। তাঁর দাবি, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে, কেউ হয়তো একটা ইট মেরেছে। তবে আপনাদের বলব ক্ষোভের বহিঃপ্রকাশ ইটে নয়, ইভিএমে হবে। তাঁর অভিযোগ, সাংসদরা ৫ কোটি টাকা পেতেন। করোনার সময় তাও কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ রাজ্যেও করোনা বাড়ছে, বিধায়করা ৭৫ লক্ষ টাকা করে বিধায়ক তহবিলের টাকা পাচ্ছেন। এটাই মোদি আর মমতা সরকারের পার্থক্য। তাঁর কথায়, প্রায় ১২০০ কোটি টাকার ফান্ড বন্ধ রয়েছে করোনার অজুহাতে। ৮ হাজার টাকা দিয়ে মোদি সরকার প্লেন কিনছে, তখন করোনা আসে না? বিজ্ঞাপনে টাকা খরচ করা হচ্ছে, তখন করোনা আসে না? মানুষের জন্য যে টাকা সাংসদরা পান, তা বন্ধ করে দিচ্ছে। আমার ৫ বছর সাংসদের বেতন বন্ধ করে দিন, চ্যালেঞ্জ করছি, আমি যতদিন সাংসদ থাকব, আমায় টাকা দিতে হবে না। কিন্তু জনকল্যাণের টাকা কাড়ার অধিকার কে দিয়েছে? প্রশ্ন অভিষেকের।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget