এক্সপ্লোর

পছন্দের আইপিএস হলেই অবসরের পর তাঁদের ভাল জায়গা দেওয়া হচ্ছে, রাজ্যকে তোপ রাজ্যপালের

TMC counter attacks Governor. | রাজ্যপালের ট্যুইটকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

কলকাতা: অব্যাহত নবান্ন-রাজভবন সংঘাত। এক ঝাঁক আইপিএস অফিসারের নাম উল্লেখ করে রাজ্যপালের ট্যুইট, পছন্দের আইপিএস হলেই অবসরের পর তাঁদের ভাল জায়গা দেওয়া হচ্ছে,আর যাঁরা অপছন্দের তাঁদের কোণঠাসা করে রাখা হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক, ট্যুইট রাজ্যপালের। রাজ্যপালের ট্যুইটকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দু’দিন আগে রাজ্যপাল হুঁশিয়ারি দেন, ‘কয়েকজন আমলা সরকারি চাকুরে না হয়ে, রাজনৈতিক কর্মী হচ্ছেন। ২১ জন এমন আমলার নাম তালিকাভুক্ত করেছি। এই গোপন তথ্য মুখ্যমন্ত্রীকে দেব।’ এবার সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রকাশ করলেন নামের তালিকা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে ১৯ জন পুলিশকর্তার তালিকা প্রকাশ করে রাজ্যপালের তোপ, ‘প্রশাসনের পক্ষে এ এক বিপদসঙ্কেত এবং উদ্বেগজনক। অপছন্দের পুলিশকর্তাদের কোণঠাসা করে রাখা হচ্ছে। আর পছন্দের আইপিএস হলেই অবসরের পর তাঁদের ভাল জায়গা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং ক্ষমতা ভোগ করতে পারেন। রাজনৈতিক বদান্যতায় এই ধরনের সরকারি কর্মীদের মানুষের করের টাকায় বেতন দেওয়া হচ্ছে। অথচ এঁরা কমিশন আর ফাঁকির ওপরই যেন দায়বদ্ধ।’ রাজ্যপালের এই ট্যুইট প্রসঙ্গে তাঁর এক্তিয়ার নিয়ে ফের প্রশ্ন তুলেছে তৃণমূল। সাংসদ সৌগত রায়ের মন্তব্য, উনি ভুলে যাচ্ছেন, ‘নরেন্দ্র মোদি পাঁচ বছর তাঁর সেক্রেটারি করেছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে নৃপেন্দ্র মিশ্র বলে একজনকে রিটায়ার্ড অফিসারকে, বাংলায় যে অফিসাররা রয়েছেন তারা ভাল কাজ করছেন যারা অবসরপ্রাপ্ত অফিসার তারাও ভালো কাজ করছেন জগদীপ ধনকর কি বললেন তাতে কিছু এসে যায় না।’ প্রত্যাশিতভাবেই রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি। মুকুল রায় বলেছেন, ‘উনি ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যরিস্টার, সম্মাননীয় ব্যক্তি।’ এর আগে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিকের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। শুক্রবার তিনি বলেন, ‘রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি? অবসরের পর কেন তাঁকে সুবিধা দেওয়া? এডিজি আইনশৃঙ্খলা থাকার সময় মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত।’ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন জগদীপ ধনকড়। এবার রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ পুলিশ আধিকারিকদের নাম সামনে এনে সুর আরও চড়ালেন রাজ্যপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget