এক্সপ্লোর

Coronavirus Mask: মাস্ক পরলে লজেন্স, না পরলে পিঠে লাঠির বাড়ি, অভিনব পন্থা ক্যানিং পুলিশের

মাস্ক পরা বাধ্যতামূলক করতে নরমে গরমে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: দেশে বেলাগাম করোনা সংক্রমণ। রাজ্যে রাজ্যে গণচিতার ছবি হাড় হিম করে দেয়।  

তা সত্ত্বেও করোনা সতর্কতা সম্পর্ক বহু মানুষ উদাসীন।  সাধারণ মানুষের হুঁশ ফেরাতে ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে জায়গায় জায়গায় অভিযান চালাল পুলিশ।  

করোনা পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক করতে নরমে গরমে এক অভিনব পন্থা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার পুলিশ। 

মাস্ক পরলে মিলছে লজেন্স। না পরলে পিঠে পড়ছে লাঠির বাড়ি। অর্থাৎ, যাঁরা মাস্ক পরে রয়েছেন, তাঁদের দেওয়া হচ্ছে লজেন্স।  আর মাস্ক না পরে থাকলে লাঠির বাড়ি।  

গত বেশ কয়েকদিন ধরেই ক্যানিং থানা এলাকার বিভিন্ন জায়গায় চলছে পুলিশের অভিযান।  পাশাপাশি, করোনা সতর্কতা নিয়ে লিফলেটও বিলি করছে পুলিশ।  

অন্যদিকে, নিউ টাউনে কেষ্টপুর বাজার এলাকায় পুলিশের অভিযান চলে।  মাস্ক না পরার কারণে ৮ জনকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ।  

বাজারে দেখা যায়, অনেকেরই মুখে মাস্ক নেই। পুলিশ দেখে অনেকে তাড়াহুড়ো করে পকেট থেকে মাস্ক বের করে পরছেন, এই দৃশ্যও দেখা গেল।  

এদিন ওই এলাকায় করোনা সতর্কতা নিয়ে মাইকে প্রচারও করে পুলিশ।  

কোথাও আবার করোনা সচেতনতায় পুলিশের লাঠি হাতে বাজারে বাজারে ঘুরলেন খোদ বিডিও। রবিবার, কাশীপুর থানার ওসিকে সঙ্গে নিয়ে লাঠি হাতে অভিযান চালান ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও। সঙ্গে ছিলেন স্বাস্থ্য কর্মীরাও। 

পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার। মানুষের হুঁশ ফেরাতেই লাঠি হাতে অভিযান, দাবি বিডিও-র। 

রবিবার থেকে চালক-কন্ডাক্টর ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। জানিয়ে দেওয়া হয়, মাস্ক না পরলে গাড়িতে উঠতে দেওয়া হবে না। 

মানুষের মধ্যে মাস্ক-সচেতনতা গড়ে তুলতে বেশ কয়েকদিন ধরে কলকাতা থেকে শুরু করে হাওড়া ও বিভিন্ন জেলায় প্রচারাভিযান শুরু করেছে পুলিশ। 

মাইকিং থেকে শুরু করে জরিমানা ও আটক-- সব পন্থাই অবলম্বন করা হচ্ছে প্রশাসনের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget