এক্সপ্লোর

Weather Today: আজ মরসুমের শীতলতম দিন, হিমেল হাওয়ায় কাঁপছে রাজ্যে

West Bengal Weather Updates: অঘ্রাণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরের দুয়ারে জমাটি ঠান্ডা। তাপমাত্রাও কমল পাল্লা দিয়ে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তুরে হিমেল হাওয়ায় রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রা। শিরশিরানি হাওয়ায় দক্ষিণবঙ্গে (South Bengal) রীতিমতো জাঁকিয়ে শীত (Winter)। অঘ্রাণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরের দুয়ারে জমাটি ঠান্ডা। তাপমাত্রাও (Weather) কমল হুড়মুড়িয়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মরসুমের শীতলতম দিন। কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। 

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন তার থেকেও কমল তাপমাত্রা। হাওয়া অফিসের তরফে এও জানান হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১২ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।  উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে এরকমই শীতের আমেজ থাকবে।  শীতের স্থিতাবস্থা বজায় থাকবে রাজ্যে।            

আরও পড়ুন, যাত্রা শেষ, লাদাখ থেকে বাড়ি ফিরলেন রিকশা চালক সত্যেন দাস

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। ভোরে ও রাতে জবুথবু শীতের আমেজ বেশ টের পাচ্ছেন রাজ্যবাসী। শীত, শহরের ক্ষণিকের অতিথি ৷ হাত পেতে নিয়ে চেটেপুটে তাই, কয়েকটা দিন শীত মেখে যাওয়া। আর শীত মানেই বছর শেষের ছুটিতে বেড়িয়ে পড়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে।               

আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিস্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।               

 

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget