এক্সপ্লোর

Kolkata Winter Update: ফের জাঁকিয়ে শীত রাজ্যে, তাপমাত্রা বাড়তে পারে আগামী ২ দিন

Winter in Kolkata: সপ্তাহের শেষে ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

  কলকাতা: কয়েক দিনের আচমকা গরমের পর ফের রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।  গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গত সপ্তাহে রাজ্যে আচমকা বেশ গরম পড়েছিল। দুই মেদিনীপুর সহ অন্যান্য জেলায় শীতের মধ্যে হঠাৎ গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। এ সপ্তাহে আবার পাল্টেছে পরিস্থিতি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আবহাওয়ার কিছুটা খামখেয়ালিপনা চলবে এই সপ্তাহে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন পারদ ফের কিছুটা উঠবে। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস  বাড়তে পারে তাপমাত্রা।  বৃহস্পতিবার রাত থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। উত্তুরে হাওয়ার দাপটে বৃহস্পতিবার থেকে ফের পারদ নামবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছে।  ফলে সপ্তাহের শেষে ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্ষার পর কিছুটা আবহাওয়া শুকনো হতে ডিসেম্বর থেকেই সাধারণত শীত পড়ে এ দেশে। উত্তরে তাপমাত্রা কমে, তবে দক্ষিণ থাকে উষ্ণ, আরামদায়ক। পূর্ব অর্থাৎ কলকাতা, ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক, আবার মণিপুর, মিজোরামের মত উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হি হি করে। দক্ষিণ পশ্চিম উপকূলের গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাত হলে কমে দাঁড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে বৃষ্টি হয় ১৫ মিলিমিটারের সামান্য বেশি, ফলে ডিসেম্বর মোটামুটি শুকনোই থাকে। রাজধানী দিল্লিতে আবার তাপমাত্রা বেশ ঠান্ডা, দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। এ মাসে বৃষ্টি হয় মোটামুটি ১০ মিলিমিটারের মত, ফলে বৃষ্টিতে ভেজার সুযোগ তেমন পান না দিল্লিবাসী। তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget