এক্সপ্লোর

বোনের শ্লীলতাহানির প্রতিবাদ, আক্রান্ত যুবক লড়ছেন মৃত্যুর সঙ্গে

পূর্ব মেদিনীপুর: ফের আক্রান্ত প্রতিবাদী। বোনের শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই কষছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের যুবক। পুলিশ সূত্রে খবর, সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী। অভিযোগ, বাড়ি থেকে ২ কিলোমিটার আগে, নিমতলা বাসস্ট্যান্ডে তাদের পথ আটকিয়ে কুপ্রস্তাব দেয় চার-পাঁচ জন স্থানীয় যুবক। তারপর, হাত ধরে, সাইকেল ধরে তারা টানাটানি শুরু করে দেয় বলে অভিযোগ। কোনও রকমে ওই যুবকদের হাত থেকে নিজেদের ছাড়িয়ে বাড়ি পৌঁছয় কিশোরী। দাদাকে কাঁদতে কাঁদতে বলে, প্রায়ই ওই ছেলেগুলি উত্যক্ত করে। আর স্কুলে যাব না। বোনের এই কথা শুনে দাদা ছোটে নিমতলা বাসস্ট্যান্ডে। সেখানে তখনও দাঁড়িয়ে অভিযুক্তরা। কিশোরীর দাদা সেখানে পৌঁছতেই শুরু হয়ে যায় বচসা। একদিকে কিশোরীর দাদা, একা। আরেকদিকে চার-পাঁচজন যুবক। অভিযোগ রড দিয়ে মারতে মারতে, তারা কিশোরীর দাদাকে নিজেদের পাড়ায় নিয়ে যায়। সেখানে গিয়ে ফের ব্যাপক মারধর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রতিবাদী দাদা। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবাদী যুবককে ভর্তি করা হয় তমলুকের নার্সিংহোমে। শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠেছে পিংকা দেবনাথের বিরুদ্ধে। যার মা স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান। ওই উপপ্রধানের স্বামী, স্থানীয় তৃণমূল নেতা, চূড়ামণি দেবনাথের বিরুদ্ধেও কিশোরীর দাদাকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, অভিযুক্ত যেই হোক না কেন, পুলিশ যেন আইন মেনে কড়া ব্যবস্থা নেয়। মহিষাদল ব্লক সভাপতি তিলক চক্রবর্তীর সাফাই, এই ঘটনা দল অনুমোদন করে না। যারা দোষী হবে তারা অবশ্যই শাস্তি পাবে। দল হস্তক্ষেপ করবে না। পুলিশ আইন মেনে ব্যবস্থা নিক। যদিও অভিযোগকারী কিশোরীর মা মঙ্গলবার মহিষাদল থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget