এক্সপ্লোর

Sunita Kejriwal On Arvind Kejriwal Arrest: বিজেপি কর্মীরাও ভাইবোন, ঘৃণা করবেন না, জেল থেকে বার্তা কেজরিওয়ালের

Sunita Kejriwal On Arvind Kejriwal : অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই সারা দেশে বিক্ষোভ দেখাচ্ছেন আপ সমর্থকরা।  বিজেপি কর্মীরাও ভাইবোন, ঘৃণা করবেন না, জেল থেকে বার্তা দিল্লির মুখ্যমন্ত্রীর।

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লি জুড়ে আপের বিক্ষোভ। পুলিশের হাতে আটক একাধি আপ কর্মী-সমর্থক। বিজেপি কর্মীরাও ভাইবোন, ঘৃণা করবেন না, জেল থেকে বার্তা দিল্লির মুখ্যমন্ত্রীর। আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে ভোটের মুখে তপ্ত জাতীয় রাজনীতি। দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আপ সমর্থকরা। 

আবগারি দুর্নীতির মামলায় ধৃত, অরবিন্দ কেজরিওয়ালকে ৬ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে দিল্লির আদালত। শুক্রবার আদালতে, দিল্লির মুখ্য়মন্ত্রীকে দুর্নীতির কিংপিন এবং মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি তারা আরও চাঞ্চল্য়কর দাবি করে, কয়েকজন মদ ব্য়বসায়ীর কাছে ১০০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন আম আদমি পার্টির নেতারা। ঘুষ হিসেবে পাওয়া ৪৫ কোটি টাকা তাঁরা কাজে লাগান গোয়ার ভোট প্রচারে।

Sunita Kejriwal Statement:  অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই সারা দেশে বিক্ষোভ দেখাচ্ছেন আপ সমর্থকরা।  দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির  জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের পর মানুষের উদ্দেশে একটি চিঠি লিখেছেন। এই চিঠি পড়ে তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, জেল  থেকেই কেজরিওয়াল সরকার পরিচালনা করবেন। সুনিতা কেজরিওয়াল আবেগাপ্লুত হয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিবৃতি পড়ার সময় বলেন, "বিজেপি সমর্থকদের ঘৃণা করবেন না, তাঁরাও আপনার ভাই এবং বোন।"  

তিনি আরও বলেন, 'আমি আমার পূর্ববর্তী জীবনে অবশ্যই কিছু ভাল কাজ করেছিলাম, তাই ভারতের মতো একটি মহান দেশে জন্মগ্রহণ করেছি । আমাদের একসঙ্গে ভারতকে আবার মহান করতে হবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও এক নম্বর দেশ হিসেবে গড়ে তুলতে হবে ভারতকে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে।' 

দিল্লিবাসীর উদ্দেশে সুনিতা কেজরিওয়াল বলেছেন, 'আমাদের সচেতন হতে হবে।  এই শক্তিগুলিকে চিনতে হবে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। ভারতে অনেক মানুষ আছেন, যাঁরা দেশপ্রেমিক এবং ভারতকে এগিয়ে নিয়ে যেতে চান। আমাদের এই শক্তিগুলির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে এবং তাঁদের আরও শক্তিশালী করতে হবে। দিল্লিতে আমার মা ও বোনেরা নিশ্চয়ই ভাবছেন যে কেজরিওয়াল ভিতরে চলে গেছে, আমরা হাজার টাকা পাব কি না জানি না। আমি সকল মা-বোনদের বলব,  তাঁদের ভাই ও ছেলের প্রতি আস্থা রাখুন।' 

অরবিন্দের স্ত্রী আরও বলেন, 'এমন কোনও জেল নেই যা আপনাদের ভাই এবং ছেলেকে বেশিক্ষণ ভিতরে রাখতে পারে। আমি শীঘ্রই বেরোব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব। আজ পর্যন্ত কি কখনও এমন হয়েছে যে কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা পূরণ হয়নি? আপনাদের ভাই ও আপনাদের ছেলে লোহা দিয়ে তৈরি। খুব শক্তিশালী। আমার শুধু একটা অনুরোধ আছে একবার মন্দিরে গিয়ে আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন।  কোটি মানুষের শুভেচ্ছা আমার সঙ্গে আছে। এটাই আমার শক্তি'  

 

আরও পড়ুন :                  

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ 

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
ABP Ananda Top 10, 19 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Election Commissioner Appointment: মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন

ভিডিও

Durga Puja 2026 : রাজারহাট ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসনের দুর্গাপুজোয় রয়েছে এক বিশেষত্ব | ABP Ananda
Durga Puja 2026 : নিউটাউন সঞ্জীভা আবাসনের পুজোয় থিম 'মায়ের আঁচলে বিশ্বশান্তি' | ABP Ananda
Durga Puja 2026 : মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার ৩০০ বছরে পা দিল | ABP
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget