এক্সপ্লোর

Hijab Ban: কলেজে হিজাব-বোরখা নিষিদ্ধ হলে তিলক-টিপ কেন নয়? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

Supreme Court: মুম্বইয়ের একটি বেসরকারি কলেজের তরফে সম্প্রতি সার্কুলার জারি করে বলা হয় যে, কলেজ চত্বরে হিজাব, বোরখা, নকাব এবং টুপি পরে ঢোকা যাবে না।

নয়াদিল্লি: মুম্বইয়ের কলেজে হিজাব, বোরখা, নকাব এবং টুপি পরে ঢোকা যাবে না বলে জারি হওয়া সার্কুলারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জামা-কাপড় নিয়ে পড়ুয়াদের স্বাধীনতা থাকা দরকার বলে মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। পড়ুয়াদের ধর্মীয় পরিচয় আড়ালে রাখা উদ্দেশ্য হলে, তিলক বা টিপ পরার উপর কেন নিষেধাজ্ঞা জারি হল না, পাল্টা প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে। (Hijab Ban)

মুম্বইয়ের একটি বেসরকারি কলেজের তরফে সম্প্রতি সার্কুলার জারি করে বলা হয় যে, কলেজ চত্বরে হিজাব, বোরখা, নকাব এবং টুপি পরে ঢোকা যাবে না। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পৌঁছলে শুক্রবার সার্কুলারটিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমার চেম্বুর ত্রোম্বে এডুকেশন সোসাইটিকে নোটিস ধরানো হয়েছে। ওই সংস্থাই এনজি আচার্য অ্যান্ড মারাঠে কলেজ চালায়। ১৮ নভেম্বরের মধ্যে তাদের জবাব চেয়েছে আদালত। (Supreme Court)

সার্কুলারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে আদালত জানায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলি জোর করে পড়ুয়াদের উপর পছন্দ-অপছন্দ চাপিয়ে দিতে পারে না। বলা হয়, "কলেজে কী পরে যাবেন, তাতে মেয়েদের স্বাধীনতা থাকা দরকার। কলেজ কিছু চাপিয়ে দিতে পারে না। দেশে অনেক ধর্ম রয়েছে বলে এতদিন পরে আপনাদের ঘুম ভাঙা দুর্ভাগ্যজনক।"

ওই কলেজের সার্কুলারের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন মুসলিম পড়ুয়ারা। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাঁরা। সেই নিয়ে শুনানি করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আইনজীবী মাধবী দিওয়ানের উদ্দেশে আদালত প্রশ্ন করে, "পড়ুয়াদের নামে কি তাঁদের ধর্ম পরিচয় প্রকাশ পাবে না?" তবে ক্লাসরুমের মধ্যে বোরখা পরা এবং ক্য়াম্পাসের মধ্যে ধর্মাচরণ চলবে না বলেও জানিয়েছে আদালত।

আদালত জানিয়েছে, অন্তর্বর্তী স্থগিতাদেশের অপব্যবহার করতে পারবে না কোনও পক্ষই। কোনও সমস্যা হলে আদালতকে জানাতে হবে। শুনানি চলাকালীন আবেদনকারীদের আইনজীবী কলিন গঞ্জালেস জানান, প্রায় ৪০০ মেয়ে রোজ হিজাব পরেই কলেজ যান। সার্কুলার জারির পর থেকে ক্লাস করতে পারছেন না তাঁরা। এর আগে, কলেজের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি বম্বে হাইকোর্ট। ওই নির্দেশে পড়ুয়াদের মৌলিক অধিকার খর্ব হয়নি বলে দাবি করা হয়েছিল সেখানে। বরং ড্রেসকোড শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলারক্ষার মধ্যে পড়ে বলে জানায়। বম্বে হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ জানান পড়ুয়াদের একাংশ।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget