এক্সপ্লোর

Sushil Kumar Confession: সাগরকে শিক্ষা দিতে চেয়েছিলেন ! জেরায় স্বীকারোক্তি সুশীল কুমারের

খুন করার কোনও উদ্দেশ্য ছিল না। কেবল 'শিক্ষা দিতেই' প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর ধনখড়ের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সূত্রের খবর, পুলিশি জেরায় এমনই জানিয়েছেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার।

নয়াদিল্লি: খুন করার কোনও উদ্দেশ্য ছিল না। কেবল 'শিক্ষা দিতেই' প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর ধনখড়ের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সূত্রের খবর, পুলিশি জেরায় এমনই জানিয়েছেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের থেকে পালানোর চেষ্টা করছিলেন সুশীল কুমার। তবে কেবল সাজার আশায় এই কাজ করছিলেন না তিনি।তাঁর আশঙ্কা ছিল, জেলে গেলেই দুবাইয়ের গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জেঠাদি তাকে খুন করাবে। সেই কারণে সাগরের মৃত্যুর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল জানিয়েছে, রবিবার মুন্ডকা মেট্রো স্টেশনের কাছ থেকে সুশীলকে গ্রেফতার করা হয়। সেখানে সুশীলের ডান হাত বলে পরিচিত অজয় কুমারের সঙ্গে স্কুটিতে যাচ্ছিল দুজনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা শেষ হয়ে এসেছিল সুশীলের। সেই কারণে দিল্লিতে পরিচিতের সঙ্গে দেখা করতে আসে সে। পরিকল্পনা ছিল, টাকা তুলে পঞ্জাবে পালিয়ে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত পুলিসের কাছে ধরা পড়ে যায় সুশীল।

সূত্রের খবর, সাগরের সঙ্গে নিজের মারপিটের ভিডিয়ো প্রকাশ্যে আনতে চেয়েছিলেন সুশীল। ভবিষ্যতে কেউ তাকে যাতে দুর্বল না মনে করে, সেই কারণেই এই কাজ করতে চেয়েছিলেন তিনি। যদিও ঝামেলার মধ্যেই অঘটন ঘটে যায়। মারপিটে মারা যায় প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর ধনখড়।

কেন সাগরকে আক্রমণ করেছিলেন সুশীল ?

দিল্লি পুলিশ সূত্রের মতে, সুশীলের সঙ্গে সাগরের এই মারপিট দিল্লির মডেল টাউনে সুশীল কুমারের একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকতেন সাগর। তবে একা ওই ফ্ল্যাটে থাকতেন না সাগর। প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নের সঙ্গে থাকত তাঁর বন্ধু সোনু মহল। গ্যাংস্টার কালা জেঠাদির ডান হাত বলে পরিচিত এই সোনু। প্রাথমিক জেরায় সুশীল জানিয়েছে, ওই ফ্ল্যাটের ভাড়া দেওয়া বা উচ্ছেদের বিষয় নিয়ে মূল ঝামেলা শুরু হয়।

তবে সাগরের সঙ্গে মারপিটের সময় সেখানে উপস্থিতি ছিল গ্যাংস্টার কালা জেঠাদির ভাইপো সোনু। সাগরের ওপর হামলা চালালে সুশীলকে বাধা দেয় সোনু। যার জেরে সোনুর ওপর পাল্টা হামলা চালায় সুশীল। যাতে গুরুতর আহত হন সোনু। পুলিশের অনুমান, এই খবর গ্যাংস্টারের কাছে পৌঁছনোর পর থেকেই পালানোর সিদ্ধান্ত নেন সুশীল কুমার।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
Dhruv Rathee: বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget