এক্সপ্লোর

দক্ষিণেশ্বরের পর কোচবিহার রাজবাড়ির ছবি, বাজল 'একলা চলো রে', ধুতি-পাঞ্জাবিতে হাসিনার সঙ্গে বৈঠকে মোদি

উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তাঁর পিছনে ছিল দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। আজ হাসিনার সঙ্গে বৈঠকে তাঁর পছন্দ কোচবিহার রাজবাড়ি।

নয়াদিল্লি: কখনও দক্ষিণেশ্বরের ছবি, কখনও আবার কোচবিহার রাজবাড়ির ছবি। ভার্চুয়াল বৈঠকে পর্দায় এমন ছবিই রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সপ্তাহে উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ছিল দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক ভার্চুয়াল সম্মেলন ছিল মোদির। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিছনে পর্দায় দেখা গেল কোচবিহার রাজবাড়ির ছবি।  শুধু তাই নয়, বেজে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের গানও। করোনাকালে বৈঠকে পর্দায় পতাকার ছবি রেখেছেন সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা। এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই নিয়ম মেনেছেন। কিন্তু গত সপ্তাহে সেই ছবি পাল্টেছেন মোদি। উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তাঁর পিছনে ছিল দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। আজ হাসিনার সঙ্গে বৈঠকে তাঁর পছন্দ কোচবিহার রাজবাড়ি। তবে হাসিনা রেখেছিলেন দেশের পতাকাই। বাঙালি আবেগ উস্কে দিতে হাতিয়ার করেছেন পোশাককে। বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি পরে বৈঠকে বসেন তিনি। প্রকল্প উদ্বোধন পর্বে বেজে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো রে তাঁর বক্তৃতায় কখনও উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কখনও রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেছেন । কখনও আবার স্বামী বিবেকানন্দের বাণী শুনিয়েছেন তিনি। আত্মনির্ভর ভারত’ প্রসঙ্গে মোদীর মুখে ঋষি অরবিন্দের নাম শোনা গিয়েছে। লোকাল ফর ভোকাল’ তথা স্বদেশি পণ্য ব্যবহারের জন্য বাংলার কবির কবিতাকে হাতিয়ার করেছেন। কবি মনমোহন বসুর কবিতাও হিন্দিতে শুনিয়েছিলেন তিনি। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার আগে আঁটঘাট বেঁধে নামছে বিজেপি। আর এই ভোটে বাঙালি আবেগকে কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির। সেই যজ্ঞে সামিল হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তারই অংশ হিসেবে বাংলার দর্শনীয় স্থানকে বিশ্বের দরবারে তুলে ধরতেও কোনও খামতি রাখছেন না মোদি। উজবেকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে বৈঠকই তাক প্রমাণ। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৫ বছর পর ফের চালু হল এই রেল পথ। এদিন ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয়।  পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে স্মারক স্ট্যাম্প প্রকাশ করেন দুদেশের প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশের স্বাধীনতায় মহাত্মা গাঁধীর অবদানের জন্য একটি ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget