এক্সপ্লোর

Ram Mandir: 'রাম স্বপ্নে এসে যেতে বারণ করছেন', চাঞ্চল্যকর দাবি লালু-পুত্রের!

Ayodhya Ram Mandir: তিনি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর কথায়, ভগবান রামই না কি তাঁকে স্বপ্নে এসে রামমন্দিরে যেতে নিষেধ করেছেন।

নয়া দিল্লি: ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Ram Mandir) উদ্বোধন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে কমবেশি সকলেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে আগ্রহ 'না' দেখানোর তালিকাও কম নেই। দেশের শঙ্করাচার্যদের একাংশের তরফে যেমন এই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কথা জানান হয়েছে। তবে এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ও বিহারের নীতীশ মন্ত্রিসভার সদস্য তেজপ্রতাপ যাদব।             

ঠিক কী বলেছেন লালু-পুত্র? 

তিনি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর কথায়, ভগবান রামই না কি তাঁকে স্বপ্নে এসে রামমন্দিরে যেতে নিষেধ করেছেন। একটি অনুষ্ঠানে এই বক্তব্য রেখেছেন লালু-পুত্র। তিনি বলেন, 'নির্বাচন শেষ হয়ে গেলে তো রামকে ভুলে যায়, তাই এটা তো বাধ্যতামূলক হতে পারে না যে তিনি ২২ জানুয়ারি আসবেন। ভগবান রাম আমার স্বপ্নে এসেছিলেন। তিনি বলেছেন যেহেতু এর মধ্যে অনেক ভণ্ডামি আছে তাই তিনি আসবেন না।' 

তেজ প্রতাপ চার শঙ্করাচার্যের কথাও উল্লেখ করেন। এদিকে ফের প্রধানমন্ত্রীর রামমন্দির উদ্বোধন কর্মসূচি নিয়ে ফের মুখ খুলেছেন দুই শঙ্করাচার্য। দুই শঙ্করাচার্যদের তরফে বলা হয়েছে, যে সনাতন ধর্মের নিয়মের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তাঁরা ধর্মগ্রন্থের বিরুদ্ধে যেতে পারবেন না, তাই এই অনুষ্ঠানে অংশ নেবেন না তাঁরা। 

স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বুধবার হরিদ্বারে স্পষ্ট করেছেন তাঁর না যাওয়ার বিষয়টি। অন্যদিকে, স্বামী নিশ্চলানন্দ সরস্বতীও অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করেছেন। তবে স্বামী ভারতীকৃষ্ণ এবং স্বামী সদানন্দ সরস্বতীর কাছ থেকে কোনও বিবৃতি আসেনি। তাঁরা অংশগ্রহণ করবেন না কি থাকবেন না, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। 

স্বামী অভিমুক্তেশ্বরানন্দ উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য। তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কর্মসূচি শাস্ত্র ও নিয়মের পরিপন্থী। তিনি বলেন, রাম মন্দির নির্মাণ কাজ শেষ না করে ভগবান রামের জীবনকে পবিত্র করা সনাতন ধর্মের নিয়মের প্রথম লঙ্ঘন। এর জন্য তাড়াহুড়ো করা উচিত নয়।

অন্যদিকে, পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, 'প্রধানমন্ত্রী অযোধ্যায় গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করবেন। আর আমরা শঙ্করাচার্যরা বাইরে বসে তালি বাজাব, এটা কি শাস্ত্রীয় মর্যাদা? ধর্মনিরপেক্ষ শাসনের অর্থ শাস্ত্রীয় পরম্পরা উচ্ছেদ করা নয়'।  

আরও পড়ুন, 'শাস্ত্রের বিরুদ্ধে যাওয়া হচ্ছে', রাম মন্দির উদ্বোধনে নিয়ম লঙ্ঘনের 'অভিযোগ' দুই শঙ্করাচার্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Bengali Stranded: 'চারিদিকে বোমা পড়ছে, যত দ্রুত সম্ভব উদ্ধার করুন', ভিডিও বার্তায় আর্জি ইরানে আটক ২ বাঙালির
'চারিদিকে বোমা পড়ছে, যত দ্রুত সম্ভব উদ্ধার করুন', ভিডিও বার্তায় আর্জি ইরানে আটক ২ বাঙালির
Mamata Banerjee : 'কাল বিজেপি চলে যাবে তখন কোথায় যাবেন, তখন তো আমি ফার্স্ট ট্রান্সফার করব', মমতার নিশানায় কে ?
'কাল বিজেপি চলে যাবে তখন কোথায় যাবেন, তখন তো আমি ফার্স্ট ট্রান্সফার করব', মমতার নিশানায় কে ?
News Live Updates : 'সভ্য সমাজে ভোটের সময় কেন গুলি-বোমা?' ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠকে ক্ষুব্ধ কমিশনের প্রশ্ন
'সভ্য সমাজে ভোটের সময় কেন গুলি-বোমা?' ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠকে ক্ষুব্ধ কমিশনের প্রশ্ন
News Live : পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ অর্থনীতিতে,
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ অর্থনীতিতে, "প্রধানমন্ত্রী কেন চুপ?" প্রশ্ন তুলে সংসদ চত্বরে বিক্ষোভে বিরোধীরা

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Embed widget