এক্সপ্লোর

Telangana Covid19 update : কোভিড ডিউটি বয়কট, ডাক্তারদের ১৫ শতাংশ বেতন বাড়াল তেলেঙ্গানা সরকার

ডাক্তারদের বয়কটের মুখে নতি স্বীকার করতে বাধ্য হল তেলেঙ্গানা সরকার। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে কোভিড ডিউটি বয়কট করেছিল রাজ্যের চিকিৎসক সংগঠন। যার জেরে সিনিয়র ডাক্তারদের বেতন ১৫ শতাংশ বাড়িয়ে দিল কে চন্দ্রশেখর রাও-এর সরকার।

হায়দরাবাদ : ডাক্তারদের বয়কটের মুখে নতি স্বীকার করতে বাধ্য হল তেলেঙ্গানা সরকার। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে কোভিড ডিউটি বয়কট করেছিল রাজ্যের চিকিৎসক সংগঠন। যার জেরে সিনিয়র ডাক্তারদের বেতন ১৫ শতাংশ বাড়িয়ে দিল কে চন্দ্রশেখর রাও-এর সরকার।

রাজ্যে ক'দিন আগেই কোভিড ডিউটি বয়কট করেছিল সিনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন। বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা। সিনিয়রদের সঙ্গে যোগ দেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবারই কেসিআর-এর সরকার জানিয়ে দেয়, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের মাসিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী দিনে নতুন নিয়ম অনুসারে সিনিয়রদের বেতন ৭০,০০০টাকা থেকে ৮০,৫০০ টাকা হবে। 

ইতিমধ্যেই এই নির্দেশ জারি করেছে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন। নয়া নিয়ম অনুসারে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই বেতন বৃদ্ধির দিন ধরা হবে। গত ২৬ মে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হয় তেলেঙ্গানার চিকিৎসক সংগঠন। বেতন বৃদ্ধির দাবিতে কোভিডের ডিউটি বয়কট করেন সিনিয়র ডাক্তাররা। তাঁদের সঙ্গে যোগ দেন জুনিয়র ডাক্তাররাও। কেবল আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বাদে সব কোভিড রোগীদের কাজ বন্ধ করে দেন ডাক্তাররা। এরপরই তড়িঘড়ি চিকিৎসকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেয় তেলেঙ্গানা সরকার।

তেলেঙ্গানার বৃহস্পতিবারের কোভিড পরিস্থিতি বলছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬১৪ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৮ জন। যার ফলে সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩২০৭ জন। তেলেঙ্গানায় এখন ৩৮,২৬৭ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬৭,৫১৭ জন। কোভিড টেস্ট হয়েছে ৯০ হাজারেরও বেশি।

তবে খুশির খবর আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা অনেক বেশি। একদিনে রাজ্যে কোভিড জয় করেছেন ৩৯৬১ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,২৬,০৪৩ জন। যদিও সংক্রমণ নিয়ে এখনও মাথাব্যথা কমছে না সরকারের। সবথকে বেশি চিন্তা বাড়াচ্ছে হায়দরাবাদ। যেখানে লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে নিত্যদিন চলছে যাতায়াত।

এ প্রসঙ্গে হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জলি কুমার জানান, প্রতিদিন লকডাউন ভাঙার জন্য ৪০০০-৫০০০ গাড়িকে আটক করা হচ্ছে। গড়ে ৭০০০-এর বেশি কেস ফাইল হচ্ছে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে। পুলিশ তেলেঙ্গানায় লকডাউনের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। কোভিড চেইন ব্রেক করতে জায়গায়-জায়গায় পেট্রোলিং চলছে। তা সত্ত্বেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়ম ভাঙছে শহরবাসী। যার ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget