এক্সপ্লোর

Telangana News: বাসে চড়ার মাশুল! ৩০ টাকা 'ভাড়া' দিতে হল মোরগকে

Telangana News: কন্ডাক্টর ও যাত্রীর মধ্যে বচসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তখনই গোটা ঘটনাটি নজরে আসে তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্তৃপক্ষের।

হায়দরাবাদ: রাজ্যের মালিকানাধীন তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (state-owned Telangana State Road Transport Corporation - TSRTC) বাসে 'ভ্রমণ' করার জন্য ৩০ টাকা ভাড়া চাওয়া হল একটি মোরগের (Rooster) কাছে। 

অবাক হলেন তো! কিন্তু এমনই ঘটনা ঘটেছে তেলঙ্গানার করিমনগর জেলায়, মঙ্গলবার। বাসের কন্ডাক্টর একজন যাত্রীকে মোরগ নিয়ে উঠতে দেখেই টিকিট চেয়ে বসেন। 

বাস ততক্ষণে অর্ধেক পথ যাত্রা করে ফেলেছে। পেদ্দাপল্লি থেকে করিমনগর যাওয়ার পথে সুলতানাবাদ পৌঁছে বাস কন্ডাক্টর জি. তিরুপথি লক্ষ্য করেন যে একজন যাত্রী একটি কাপড়ে মোড়ানো মোরগ লুকিয়ে রেখেছেন। সঙ্গে সঙ্গে সেই মোরগের জন্যও টিকিট চার্জ করেন তিনি।

বাস কন্ডাক্টর কাপড়ে মোড়া মোরগ দেখে ওই যাত্রী, মহম্মদ আলির থেকে, ৩০ টাকা ভাড়া চান। তাঁর বক্তব্য, প্রত্যেক জীবন্ত প্রাণীকেই আরটিসি বাসে ভাড়া দিতে হয়। আলি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কন্ডাক্টর জোর দিয়ে বলেন যে তাঁকে মোরগ বহন করার জন্য ভাড়া দিতেই হবে।

ওই কন্ডাক্টর ও যাত্রীর মধ্যে বচসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তখনই গোটা ঘটনাটি নজরে আসে তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্তৃপক্ষের।

তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের গোদাবরীখানি ডিপো ম্যানেজার ভি. ভেঙ্কটেশম জানান, ওই কন্ডাক্টরের উচিত ছিল যে ওই প্রাণী সমেত যাত্রীকে বাস থেকে নেমে যেতা বলা। কারণ TSRTC নিয়ম অনুযায়ী বাসে প্রাণী নিয়ে ওঠা যায় না।

আরও পড়ুন: Viral News: গলায় QR কোড ঝুলিয়ে ভিক্ষা, ভাইরাল 'ডিজিটাল ভিখারি'

তিনি আরও বলেন, যাত্রী কাপড়ের মধ্যে মোরগটিকে লুকিয়ে রেখেছিলেন, ফলে প্রথমেই কন্ডাক্টর সেটা দেখতে পাননি বলেই মনে হয়। 

সংস্থার আধিকারিক জানান যে অবহেলা এবং মোরগ বহনের জন্য যাত্রীর থেকে ভাড়া চেয়ে নিয়ম লঙ্ঘনের জন্য কন্ডাক্টরের কাছ থেকে উত্তর চাওয়া হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget