এক্সপ্লোর

Earthquake News: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! সুনামির লাল সতর্কতা জারি! মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

সুনামি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকার মানুষদের সরে যেতে বলা হয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ফিলিপিন্সে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • ভূমিকম্পের পর ফিলিপিন্স উপকূলে সুনামির সতর্কতা জারি
  • ইন্দোনেশিয়া ও পালাউসহ প্রতিবেশী দেশেও সুনামির ছোট ঢেউয়ের আশঙ্কা
  • ভূমিকম্পে কিছু ভবনের ক্ষতি, তবে হতাহতের তাৎক্ষণিক খবর মেলেনি

নয়া দিল্লি: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। তীব্র কম্পনের কারণে ইতিমধ্যেই ফিলিপিন্সে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার সাধারণ মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপের উপকূলে আঘাত আনে এই ভূমিকম্প। Phivolcs সতর্ক করেছে যে, ফিলিপিন্সের উপকূলের কিছু অংশে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং পালাউতেও অপেক্ষাকৃত ছোট ঢেউ পদেখা যেতে পারে। এর মধ্যে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি এবং পাপুয়া অঞ্চলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এর কারণে সুনামি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকার মানুষদের সরে যেতে বলা হয়েছে। এছাড়া আফটার শকের বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৪ মিনিটে এই ভূমিকম্প হয়। মাত্র দুই সপ্তাহ আগেই গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের সাক্ষী ছিল এই দেশটি। ৬.৯ মাত্রার সেই অফশোর ভূমিকম্পে সেবুতে অন্তত ৭২ জন নিহত হয়েছিলেন।                                

এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। জানা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিট থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে সুনামিক ঢেউ আছড়ে পড়তে পারে। সেই কারণে ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সাধারণ মানুষকে সতর্ক করেছে। এই ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণ ফিলিপিন্সের ডাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিবকে জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার সময় মানুষজন চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বলেন, “খবর পাওয়া গেছে কিছু ভবনের ক্ষতি হয়েছে। কম্পন ছিল খুবই শক্তিশালী।”                  

এই সুনামির সতর্কতা জারি করা হয়েছে মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম-এর তরফেও। জানানো হয়েছে, ভূমিকম্পের (Earthquake) কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলে আছড়ে পড়তে পারে সুনামি। পাশপাশি সতর্কতা হিসেবে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং পাপুয়া অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget