এক্সপ্লোর

Google Year in Search: সেলেব-সার্চে টেক্কা কাদের? '২২-এর গুগল সেরা ১০

Google Search 2022: এই ১০ জন বিখ্যাত ব্যক্তিকে গুগল সার্চে বারবার খুঁজেছেন সাধারণ মানুষ। তাঁরা কারা? কেনই বা তাঁদের ব্যাপারে এত কৌতূহলী হয়েছেন আমজনতা? জেনে নিন সবিস্তারে।

Google Year in Search 2022: শেষ হতে চলেছে ২০২২ সাল। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। সামনেই উৎসবের মরসুমে। আসছে ক্রিসমাস। তার আগে একনজরে দেখে নেওয়া যাক, এই বছর Google Search- এ সবচেয়ে বেশি কোন তারকাদের খোঁজ করেছেন আমজনতা এবং কেন। 

অ্যাম্বর হার্ড এবং জনি ডেপ- বিখ্যাত এই দুই হলিউড তারকার বিবাহ বিচ্ছেদের 'নাটকীয়' ঘটনা জানেন না, এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। আর সেই সূত্রেই চলতি বছর গুগল সার্চের শীর্ষে রয়েছেন এই দুই তারকা। মাসে অ্যাম্বল হার্ডকে গুগলে সার্চ করা হয়েছে ৫৬,৭১,৭০০ বার। আর জনি ডেপের ক্ষেত্রে মাসে সার্চ হয়েছে ৫৫,৬৫,১০০ বার। 

এলিজাবেথ ২- হলিউডের দুই তারকার পর ২০২২ সালে গুগল সার্চে তারকাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন রানি এলিজাবেথ দ্বিতীয়। ব্রিটেনের রানির মৃত্যুর পরই গুগল সার্চে তাঁকে নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন সাধারণ মানুষ। পরিসংখ্যান অনুসারে, গড়ে ৪২,৯৪,৩০০ বার গুগল সার্চ করা হয়েছে Queen Elizabeth II- এর নাম। 

টম ব্র্যাডি- ২০২২ সালে গুগল সার্চে তারকাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন ফুটবলার টম ব্র্যাডি। মার্কিন ফুটবল লিগ (National Football League) থেকে এই বছরই অবসর নিয়েছেন টম ব্র্যাডি। তার পাশাপাশি ব্রাজিলের ফ্যাশন মডেল gisele bündchen- এর সঙ্গেও বিচ্ছেদ হয়েছে তাঁর। আর এই দুই কারণেই গুগলের সার্চ ইঞ্জিনে বহুবার টম ব্র্যাডিকে খুঁজেছেন আমআদমি। ৪০,৬১,৯০০ বার খোঁজা হয়েছে এই তারকাকে।

কিম কার্দাশিয়ান এবং পেট ডেভিডসন- চলতি বছরের  গুগল সার্চ ট্রেন্ডে দেখা গিয়েছে, তারকাদের বিচ্ছেদের ব্যাপারেই বেশি আগ্রহ দেখিয়েছেন নেটিজেনরা। বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণেই গুগল সার্চের পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছেন কিম কার্দাশিয়ান ও পেট ডেভিডসন। তাঁদের সার্চ করা হয়েছে ৩৪,৭৯,৭০০ এবং ৩২,৯১,০০০ বার।

এলন মাস্ক- ২০২২ সাল অর্থাৎ চলতি বছরের সবচেয়ে চর্চিত নাম এলন মাস্ক। ট্যুইটারের নতুন মালিক হয়েছেন তিনি। তারপরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন। ট্যুইটারের নিয়ম নীতিতে এনেছেন একাধিক পরিবর্তন। গুগল সার্চের নিরিখে সপ্তাম স্থানে রয়েছে এলন মাস্ক। ৩১,৯৩,০০০ বার গুগল এলন মাস্কের নাম দিয়ে সার্চ করেছেন সাধারণ মানুষ। 

উইল স্মিথ- অস্কারের মঞ্চে সঞ্চালক এবং কমেডিয়ান ক্রিস রক- কে প্রকাশ্যে সপাটে চড় মেরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই হলিউড অভিনেতাকে। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে চটুল রসিকতা করেছিলেন ক্রিস রক। তার জেরেই ক্রিসকে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর আচরণকে সমর্থন জানিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। পাশে দাঁড়িয়েছিলেন তারকাদেরও অনেকেই। এর পাশাপাশি অস্কার থেকে উইল স্মিথকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। উইল স্মিথ গুগল সার্চে রয়েছেন অষ্টম স্থানে। তাঁর নাম সার্চ করা হয়েছে ৩১,৫৫,৯০০ বার। 

নবম স্থানে রয়েছেন ব্রিটিশ অভিনেতা মিলি ববি ব্রাউন। তাঁর নাম গুগলে চলতি বছর সার্চ করা হয়েছে ২৭,৮২,৬০০ বার। আর দশম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী zendaya। দু'বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন এই অভিনেত্রী। ২০২২ সালে টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকাতেও নাম রয়েছে এই অভিনেত্রীর। জানা গিয়েছে, চলতি বছরে zendaya- র নাম গুগলে সার্চ করা হয়েছে ২৭,১৮,৩০০ বার। 

আরও পড়ুন- বড় জরিমানা থেকে বাঁচাবে গুগল স্পিডোমিটার , শুধু করতে হবে এই কাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget