এক্সপ্লোর

Titan Submarine Tragedy: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে অতীতে অন্তত ৩ বার ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী অভিযাত্রীরা

Three Other Submarines Faced Similar Fate:আটলান্টিকের গভীরে চিরতরে হারিয়ে যাওয়া 'টাইটানিক'-র ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হালেই মর্মান্তিক পরিণতি হয়েছে সাবমার্সিবল ডুবোজাহাজ 'টাইটান'-র। তবে এমন ঘটনা প্রথম নয়।

কলকাতা: আটলান্টিকের (Atlantic Ocean) গভীরে চিরতরে হারিয়ে যাওয়া 'টাইটানিক'-র (Titanic) ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হালেই মর্মান্তিক পরিণতি হয়েছে সাবমার্সিবল ডুবোজাহাজ 'টাইটান'-র (Titan)। তবে এমন ঘটনা প্রথম নয়। প্রাণহানি না ঘটলেও টাইটানিকের কঙ্কাল দেখতে গিয়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতা (Titan Like Incident) হয়েছিল কারও কারও, যাঁদের অন্যতম হলিউডের বিখ্যাত চলচ্চিত্রকার জেমস ক্যামেরন।

ক্যামেরনের স্মৃতিতে...
১৯৯৮ সালে 'টাইটানিক' ছবির জন্য অস্কার পেয়েছেন ক্যামেরন। কিন্তু ডুবে যাওয়া জাহাজের কঙ্কাল নিয়ে তাঁর উৎসাহ দীর্ঘদিনের। ১৯১২ সালে যে 'টাইটানিক' ডুবে গিয়েছিল, তার ধ্বংসাবশেষ খুঁজতে অন্তত ৩৩ বার মহাসমুদ্রের অতলে ডুব দিয়েছেন এই চলচ্চিত্রকার। তারই একবারের অভিজ্ঞতা এখনও মনে করলে শিউরে ওঠেন। ১৯৯৫ সালে ডক্টর আনাতোলি সাগালেভিক এবং এক রাশিয়ান ইঞ্জিনিয়ারের সঙ্গে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের গর্ভে নেমেছিলেন ক্যামেরন। হঠাৎ সমুদ্রগর্ভের মাটিতে বালির ঝড় ওঠে। ভয় পেয়ে যান চালক। অজান্তেই বলে ওঠেন, 'ওহ নো।' তাঁর কথা শুনে বুক কেঁপে উঠেছিল ক্যামেরনের। বায়োগ্রাফি 'দ্য ফিউচারিস্ট'-এ এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক লিখেছেন, 'চালকের মুখে এই ধরনের কথা আমরা কেউ শুনতে চাই না। এক মুহূর্তের জন্য তাই চোখ বন্ধ করে ফেলেছিলাম।' তুমুল জলস্রোতে তত ক্ষণে ডুবোজাহাজের বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে, ব্যাটারির চার্জও খানিক পরে শেষ। মহাসাগরের মাটি ছোঁয়ার অভিযান বাতিল করে তখন উপরে ওঠার তোড়জোড় করছে ক্যামেরনদের ডুবোজাহাজ। কিন্তু নতুন বিপদ। উপরে ওঠার পরিবর্তে ক্রমেই মহাসাগরের গর্ভে নেমে যাচ্ছে সেটি। আধঘণ্টা এই ভাবেই অপেক্ষা করেছিলেন ক্যামেরন ও তাঁর টিম। কিন্তু লাভ হল না। ৮০ ফুট উচ্চতার উপরে উঠতে পারল না ডুবোজাহাজ। যদিও জলের স্রোত তাদের টাইটানিকের ধ্বংসাবশেষের থেকে অনেকটা দূরে নিয়ে গিয়েছে। তিন বারের চেষ্টায় আখেরে জলের উপরে ভেসে ওঠে ডুবোজাহাজ। হিমাঙ্কের নিচে থাকা ঠান্ডা জলের স্তর ছেড়ে উঠে আসে। এই গোটা পর্বে অবশ্য ঘণ্টাপাঁচেক কেটে গিয়েছে।

এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতা অবশ্য় ক্যামেরনের আগেও হয়েছে। সেটা ১৯৯১ সাল। জীববিজ্ঞান ও ভূতাত্ত্বিক গবেষণার পাশাপাশি IMAX ফিল্মের ধ্বংসাবশেষ খুঁজতে মহাসাগরের গভীরে নেমেছিলেন কানাডার আন্ডারসি ফিজিশিয়ান জো ম্যাকলনিস। ওই অভিযানে দুটি রুশ ডুবোজাহাজ অন্তত ১৭ বার 'ডাইভ' দেয়। একেবারে শেষ বার কোনও মতে রক্ষা পায় ডুবোজাহাজটি। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা হয়েছিল মাইকেল গুইলেনেরও। ২০০০ সালে তিনি প্রথম সাংবাদিক হিসেবে ওই জায়গাটি পরিদর্শনে যান তিনি। অভিযানের মধ্যে হঠাৎই টের পান, ডুবোজাহাটি কোনও খামখেয়ালি জলস্রোতে নিজের মতো এগিয়ে চলেছে। ঘণ্টাখানেক এই ভাবে আটকে থাকার পর আবার উঠতে শুরু করে তাদের সাবমেরিন।

পর পর তিনটি এমন ঘটনার পরও কি যথেষ্ট সতর্ক হয়নি ওশানগেট এক্সপিডিশন? হলে কি 'টাইটন'-র পরিণতি এড়ানো যেত? উঠছে প্রশ্ন।  

আরও পড়ুন:উলুবেড়িয়া ১ নম্বরের বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

 
  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget