এক্সপ্লোর

Jammu Kashmir News: বড় সাফল্য সেনার, জম্মু-কাশ্মীরে খতম ৩ জঙ্গি, নিহতদের মধ্যে দু'জন পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড, খবর সূত্রের

Jammu And Kashmir: এক্স মাধ্যমে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে পোস্ট করে জানানো হয়েছে লিদওয়াস এলাকায় অপারেশন মহাদেব শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। এই অভিযানেই খতম হয়েছে তিন জঙ্গি।

Jammu Kashmir News: বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে লিদওয়াস এলাকায় খতম হয়েছে তিন জঙ্গি। গুলির লড়াই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। সেই লড়াইতেই নিকেষ হয়েছে তিন জঙ্গি। সেনাবাহিনীর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। এক্স মাধ্যমে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে পোস্ট করে জানানো হয়েছে লিদওয়াস এলাকায় অপারেশন মহাদেব শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। এই অভিযানেই খতম হয়েছে তিন জঙ্গি। অভিযান এখনও শেষ হয়নি, চলছে- একথাও জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের তরফে। 

সেনাবাহিনীর তরফে জঙ্গিদের কোনও পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে লিদওয়াসে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একত্রে অভিযান চালিয়েছিল। সূত্রের খবর, গোপন গোয়েন্দা সূত্রে জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়ে অভিযান চালানো হয়েছিল নিরাপত্তাবাহিনীর তরফে। হারওয়ান এলাকার মুলনারে এই অভিযান চালায় ভারতীয় সেনা, সিআরপিএস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে ওই এলাকায়, এমন সন্দেহ করা হচ্ছে। তার জন্য চিরুনি তল্লাশি চলছে ওই এলাকায়। 

 প্রায় ১৫ দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল এই অভিযানের। আজ সকালে যখন অভিযান শুরু হয় তখন নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল ৩ থেকে ৪ জন জঙ্গি গোপন ঘাঁটিতে লুকিয়ে রয়েছে ঘন জঙ্গলের ভিতর। প্রথমে ২ জঙ্গিকে খতম করা হয়েছিল। পরে তৃতীয় জঙ্গিকে নিকেষ করা হয়। আরও এক জঙ্গির এই এলাকায় লুকিয়ে থাকার সন্দেহ করা হচ্ছে। তার খোঁজ চলছে। সূত্রের খবর, সুলেমান ও ইয়াসির নামে ২ জঙ্গিকে খতম করা হয়েছে যারা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, আরেক জঙ্গির নাম হামজা, তাকেও খতম করেছে নিরাপত্তাবাহিনী। মুসা নামের আরও এক জঙ্গির খোঁজ চালাচ্ছে সেনা। সেই পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় টাট্টু ঘোড়া চালকের মৃত্যু হয়েছিল এই জঙ্গি হামলায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget