এক্সপ্লোর

Sougata Ray: 'মণিপুর যখন জ্বলছে, উনি বিদেশ ঘুরছিলেন', অনাস্থা প্রস্তাবে মোদিকে তীব্র আক্রমণ সৌগতর

No Confidence Motion: মঙ্গলবার লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাব আলোচনায় কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের। মণিপুর হিংসা নিয়ে কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করল জোড়াফুল শিবির (No Confidence Motion)। বিজেপি-র মধ্যে কোনও সহানুভূতি নেই, তাই বাংলায় বার বার প্রতিনিধি দল পাঠানো হলেও, মণিপুরে তাদের কেউ যায়নি বলে অভিযোগ করে তৃণমূল (TMC)।  

মঙ্গলবার লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে তৃণমূলের তরফে বক্তৃতা করেন সাংসদ সৌগত রায় (Sougata Ray)। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। তিন মাসের বেশি সময় ধরে মণিপুরে হিংসা চলছে। এখনও পর্যন্ত ১৭০-এর বেশি মানুষ মারা গিয়েছেন, ৬০ হাজার ঘরছাড়া। সেই নিয়ে মোদিকে নিশানা করে সৌগত বলেন, "মে থেকে জুলাই কী করছিলেন মোদি? মণিপুর জ্বলছিল, আর উনি সাতটি দেশে ঘুরে বেড়াচ্ছিলেন। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি, মিশর এবং পাপুয়া গিনি গিয়েছেন।"

মোদিকে নিশানা করে সৌগত আরও বলেন, "জো বাইডেন প্রাইভেট ডিনারে ডেকেছিলেন বলে গর্বে ফুলে উঠেছিলেন মোদি, ঠিক সাহেব পিঠ চাপড়ে দিলে যেমন হয়। মণিপুরে আমাদের মা-বোনেদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, আর উনি ঘুরে বেড়াচ্ছেন। এই আমাদের প্রধানমন্ত্রী! উনি কি রাষ্ট্রদূত, নাকি ট্র্যাভেলিংল সেলসম্যান! রাজস্থানে প্রচারেও গিয়েছেন। কিন্তু মণিপুর যাওয়ার সময় হয়নি ওঁর। প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, মণিপুর যখন জ্বলছিল, উনি দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন কেন?"

আরও পড়ুন: Derek O Brien Suspended : রাজ্যসভায় তুমুল উত্তেজনা, বাকি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড ডেরেক

মণিপুর হিংসায় নীরবতা বজায় রাখা নিয়ে আগাগোড়া মোদিকে নিশানা করে এসেছেন বিরোধীরা। এদিন সেই সুর শোনা যায় সৌগতর গলাতেও। অভিযোগ করেন যে, দেশে স্বৈরতন্ত্র চলছে। ভেঙে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। হরিয়ানাতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে। সব অকেজো রাজ্যপালদের রাজ্যে রাজ্যে পাঠানো হচ্ছে, নির্বাচিত সরকারগুলিকে ভাঙার জন্য। বাংলা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি  এর উদাহরণ। সৌগত বলেন, " মোদি নিজে সংসদে আসেন না। জবাব দেন না একটি প্রশ্নেরও। এমন প্রধানমন্ত্রী কখনও দেখিনি। উনি সংসদীয় গণতন্ত্রেই বিশ্বাস করেন না।"

সৌগত জানান, ব্যক্তিগত ভাবে তাঁর কোনও ক্ষোভ নেই মোদির উপর। জুলিয়াস সিজারের উল্লেখ করে বলেন, "মোদিকে কম ভালবাসি না, কিন্তু দেশকে বেশি ভালবাসি। আর দেশকে ভালবাসলে, মোদির বিরোধিতা করতেই হয়।" মোদির শিক্ষাগত যোগ্যতা, গুজরাত হিংসা এবং বিবিসি-র তথ্যচিত্র নিয়েও কটাক্ষ করেন সৌগত।

কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করে দেওয়ার অভিযোগ করেন সৌগত। তাঁর বক্তব্য, "কিন্তু এই সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করে দিচ্ছে। রাজ্যের সরকারগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলা এর ভুক্তভোগী। অমিত শাহ গিয়ে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। বিজেপি ৮০ আসনও পায়নি। তাতে রাজ্যের ১০০ দিনের কাজের ৭ হাজার কোটি, আবাস যোজনার ৮৪০০ কোটি টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এঁদের মন্ত্রী অনুরাগ ঠাকুর 'গোলি মারো...' বলেছিলেন। মীনাক্ষী লেখি ইডি পাঠানোর হুমকি দেন। কিন্তু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য থেকে এসেছি। দু'বেলা মরার আগে, মরব না।" ন্যূনতম সহানুভূতি বোধ থাকলে, ছুটকো বিষয়ে রাজ্যে রাজ্যে প্রতিনিধি না পাঠিয়ে, মণিপুরে লোক পাঠাতেন মোদি বা নিজে যেতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget