এক্সপ্লোর

World News: তিন বছরের খুদের গুলিতে লুটিয়ে পড়ল দিদি, টেক্সাসের ঘটনায় ফের প্রশ্নে অস্ত্র-নীতি

Toddler Kills Elder Sister:তিন বছরের খুদের গুলিতে প্রাণ হারাল তারই চার বছরের দিদি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টেক্সাসের 'হ্যারিস কাউন্টি'-তে। পুলিশের ধারণা, কিছু না বুঝেই গুলি চালিয়ে ফেলেছিল শিশুটি।

ডালাস: তিন বছরের খুদের (Toddler Shoots Elder Sister) গুলিতে প্রাণ হারাল তারই চার বছরের দিদি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টেক্সাসের (Texas) 'হ্যারিস কাউন্টি'-তে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, গুলিভর্তি বন্দুক থেকে কিছু না বুঝেই গুলি চালিয়ে ফেলেছিল শিশুটি। সেই 'ভুলের' মাশুল চোকাতে হল আর এক খুদেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

মর্মান্তিক ঘটনা...
হ্যারিস কাউন্টির শেরিফ এড গনজালেজ ঘটনাটি সম্পর্কে ট্য়ুইট করে জানান। রবিবার রাতের 'দুর্ঘটনায়' কারও বিরুদ্ধে অভিযোগ আনা হবে কিনা, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনার সময় অ্যাপার্টমেন্টে পাঁচ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। ওই অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গেই থাকত শিশুটি। আর বাকিরা যাঁরা ছিলেন, তাঁরা হয় বন্ধু বা আত্মীয়। ঘটনার সময় দুই খুদেই এক ঘরে ছিল। এমন সময়ে কোনও ভাবে গুলিভর্তি বন্দুকটি হাতের নাগালে পেয়ে যায় তিন বছরের ওই শিশু। আচমকা সেটি চালিয়ে দেয়। গুলিবিদ্ধ অবস্থায় মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে তার চার বছরের দিদি। ঘটনাস্থলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বন্দুকের আওয়াজ পেয়েই শিশুদুটির মা-বাবা অবশ্য ছুটে এসেছিলেন। সন্তানের হাত থেকে বন্দুকটি ছিনিয়েও নেন তাঁরা। কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গিয়েছে। এক সন্তানের হাতে আর এক সন্তানের মৃত্যুতে বিহ্বল গোটা পরিবার। কিন্তু তিন বছরের খুদে কি কিছু টের পাচ্ছে? কত বড় ক্ষতি তার হাত দিয়ে হয়ে গেল, বুঝতে পারার মতো মানসিক পরিণতি কি হয়েছে তার? আপাতত, সে সব ভাবার মতো অবস্থায় নেই হ্যারিস কাউন্টির ওই পরিবার। দুর্ঘটনার খবর জেনে শিউরে উঠছেন অনেকেই। তবে আগ্নেয়াস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার এর আগেও মর্মান্তিক সব ঘটনা ঘটিয়েছে আমেরিকায়। 

স্যাক্রাম্যান্টোয় হামলা...
চলতি বছরের প্রথম মাসেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছিল আমেরিকা। চিনা নতুন বছর উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় তখন বিপুল জনসমাগম। স্থানীয় মার্কিন সংবাদমাধ্যম জানায়, তার মধ্যেই রাত দশটা নাগাদ বন্দুকবাজের হামলা চলে। স্যাক্রামান্টোর মন্টেরি পার্কে তখন চিনা নববর্ষের উদযাপন চলছে। হতাহতের সংখ্যা ১০ পর্যন্ত পৌঁছে যায়, জখম হন অনেকে। মন্টেরি পার্ক লস অ্যাঞ্জেলিস কাউন্টির একটি শহর। ডাউনটাউন লস অ্যাঞ্জেলিস থেকে অন্তত ৭ কিলোমিটার দূরে এই শহরে চিনা নতুন বছর উদযাপনে উপলক্ষ্যে দুদিন ধরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:নন্দীগ্রাম দিবসে সভা করতে পারবেন শুভেন্দু, শর্তসাপেক্ষে সায় আদালতের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget