এক্সপ্লোর

Israel Hamas War: এলোপাথাড়ি গুলিতে নিহত নিজেদেরই নাগরিক, গাজায় শিশু, মহিলা, সাংবাদিক, রক্ষা নেই কারও, ফের নিন্দিত নেতানিয়াহু

Israel Palestine Conflict: গত ৭ অক্টোবর যুদ্ধের সূচনা হওয়ার পর শুক্রবারই প্রথম জেরুসালেমে রকেট, বোমা বর্ষণ শুরু হয়।

নয়াদিল্লি: গাজায় যুদ্ধবিরতির পক্ষে সওয়াল জোরাল হচ্ছে ক্রমশ। সেই আবহেই ভুল করে নিজেদের তিন নাগরিকক হত্যা করল ইজরায়েল। গাজায় লাগাতার বোমাবর্ষণ করে চলেছে তারা, চলছে এলোপাথাড়ি গোলাগুলিও। তাতেই শুক্রবার ভুল করে নিজেদের তিন নাগরিককে গুলি করে হত্যা করল ইজরায়েলি সেনা। হামাসের সদস্য ভেবে ভুল করে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি করেছে তারা। (Israel Hamas War)

গত ৭ অক্টোবর যুদ্ধের সূচনা হওয়ার পর শুক্রবারই প্রথম জেরুসালেমে রকেট, বোমা বর্ষণ শুরু হয়। আর শুক্রবারই ইজরায়েলি সেনার হাতে মৃত্যু হয় সেদেশের তিন নাগরিকের। নিহত তিন ইজরায়েলি নাগরিক সেখানে পণবন্দি ছিলেন বলে দাবি করেছে ইজরায়েলি সেনা। বিবৃতিতে বলা হয়েছে, গাজা সংলগ্ন শেজাইয়াতে যুদ্ধ চলাকালীন পণবন্দি তিন ইজরায়েলি নাগরিককে ভুলবশত প্রতিপক্ষ ভেবে বসে ইজরায়েলি সেনা। সেই মতো এলোপাথাড়ি গুলি চালানো হয়। তাতেই ওই তিন জনের মৃত্যু হয়েছে। (Israel Palestine Conflict)

‘অনিচ্ছাকৃত’ এই ভুলের জন্য ক্ষমা চেয়েছে ইজরায়েলি সেনা। তারা জানিয়েছে, এই ভুল থেকে শিক্ষা নেওয়া হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ইজরায়েলি বাহিনীর সকলকে সতর্ক করা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের তিন সন্তানের চলে যাওয়ার শোকে, বেদনায় দেশের সমস্ত নাগরিকের সঙ্গে মাথা নত করছি আমি।” ইজরায়েলি সেনা এই ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করছে বলে জানিয়েছেন ইজরায়েলি সেনার মুখপাত্র দানিয়েল হেগারি। তিনি জানিয়েছেন, ওই তিন ইজরায়েলি নাগরিক কোনও ভাবে নিজেদের মুক্ত করতে পেরেছিলেন হয়ত, অথবা তাঁদের ছেড়ে দিয়ে থাকবে হামাস। এখনও পর্যন্ত বিশদ তথ্য হাতে আসেনি তাদের।

আরও পড়ুন: Vladmir Putin AI Double: কে আসল, কে নকল? নিজের AI প্রতিরূপের মুখোমুখি হলেন পুতিন, তার পর...

ইজরায়েলি সেনা যদিও ক্ষমা চেয়েছে, এই ঘটনায় নতুন করে সমালোচনার মুখে নেতানিয়াহু সরকার। আমেরিকার ইহুদি সংগঠন ‘IfNotNow’ জানিয়েছে, গাজায় অত্যধিক মাত্রায় হত্যা চালিয়ে যাওয়ারই ফলশ্রুতি এই ঘটনা। বিবৃতি দিয়ে তারা বলে, ‘গাজায় পণবন্দি থাকা ইজরায়েলি নাগরিকদের হত্যায় স্তম্ভিত আমরা। গাজায় এই গণহত্যা থেকে কারও নিস্তার নেই। পণবন্দি থাকা ইজরায়েলিদের হত্যা নেতানিয়াহুর সামরিক ব্যর্থতা এবং জো বাইডেনের কূটনৈতিক ব্যর্থতারই প্রমাণ। এই যুদ্ধ তাঁদের বেপরোয়া আচরণের জন্যই এই যুদ্ধ’।

গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। তাতে গাজায় এখনও পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জন মারা গিয়েছেন, যার মধ্যে শিশুর সংখ্যা ৭ হাজার ৭২৯, মহিলার সংখ্যা ৫ হাজার ১৫৩। আহতের সংখ্যা ৫০ হাজার ৮৯৭, যার মধ্যে ৮ হাজার ৬৩৩ শিশু এবং ৬ হাজার ৩২৭ মহিলা রয়েছেন। এখনও নিখোঁজ ৭ হাজার ৭৮০ প্যালেস্তিনীয় নাগরিক। ওয়েস্টব্যাঙ্কে এখনও পর্যন্ত ২৮৯ জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৫ জন শিশু রয়েছে। সেখানে আহতের সংখ্যা ৩ হাজার ৩৬৫। ওয়েস্টব্যাঙ্কে ইজরায়েলি সেনার হাতে গ্রেফতার হয়েছেন ৪ হাজার ৪২০ প্যালেস্তিনীয় নাগরিক। এখনও পর্যন্ত নিহত সাংবাদিক এবং সংবাদকর্মীর সংখ্যা ৬৪। গ্রেফতার হয়েছেন অনেকে, নিখোঁজও বেশ কয়েক জন। এই দু’মাসে ইজরায়েলে ১২০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন।

এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল জোরাল হচ্ছে। রাষ্ট্রপুঞ্জে জমা পড়া যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিয়েছে ভারতৃসহ একাধিক দেশ। আমেরিকা যদিও বিপক্ষে ভোট দিয়েছে, কিন্তু ফোনে নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। তিনি জানিয়েছেন, যেভাবে গাজায় নির্বিচারে হামলা ইজরায়েল, তাতে ধীরে ধীরে গোটা বিশ্বেক সমর্থন হারাবে তারা। দ্বিরাষ্ট্র তত্ত্ব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলবেও আমেরিকার তরফে বার্তা দেওয়া হয় ইজরায়েলকে। কিন্তু নেতানিয়াহু সরকার নিজেদের অবস্থানে অনড় রয়েছে এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget