এক্সপ্লোর

Defence Budget 2023: চিনের সঙ্গে সীমান্ত-সংঘাত অব্যাহত, বাড়ল প্রতিরক্ষা খাতে বরাদ্দ, যথেষ্ট নয়, বলছেন বিশেষজ্ঞরা

Union Budget 2023: বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ব্য়বস্থাকে ঢেলে সাজানোর কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে।

নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত সংঘাত এখনও অব্যাহত (India China Conflict)। সেই আবহে ২০২৩-’২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াল কেন্দ্র (Defence Budget 2023)। বুধবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ১৩ শতাংশ। আগামী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৫.৯৪ লক্ষ কোটি টাকা।

বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেটে বরাদ্দ বাড়ল

সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানান, এর মধ্যে ১.৬২ লক্ষ কোটি টারা নতুন অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ব্যবহার করা হবে। ২.৭০ লক্ষ কোটি টাকা সেনা কর্মীদের বেতন এবং সুযোগ সুবিধায় খরচ হবে। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পেনশনের জন্য বরাদ্দ হয়েছে আরও ১.৩৮ লক্ষ কোটি টাকা।

এর আগে, ২০২২-’২৩ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ৫.২৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। মার্চে শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। তার আগে, বুধবার সেই বরাদ্দও বাড়িয়ে ৫.৮৫ লক্ষ কোটি করার কথা জানিয়েছেন নির্মলা।

বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ব্য়বস্থাকে ঢেলে সাজানোর কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেও আত্মনির্ভর হওয়ার সুপারিশ করেছেন তিনি, যাতে বেশি টাকা খরচ করে বাইরে থেকে অস্ত্রশস্ত্র কেনার পরিবর্তে ঘরোয়া প্রযুক্তিতে দেশের অন্দরেই অস্ত্রশস্ত্র তৈরি করে নেওয়া যায়।

আরও পড়ুন: Adani FPO: কারচুপির অভিযোগে উত্তাল বাজার, বাজেটের দিনই FPO তুলে নিল আদানি গোষ্ঠী

যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা খাতে এ বারের বর্ধিত বরাদ্দও যথেষ্ট নয়। সেনার আধুনিকীকরণ এতেও সম্পূর্ণ ভাবে সম্ভব হবে না বলে মত তাঁদের। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা বিশেষজ্ঞ লক্ষ্মণ বেহারা বলেন. “সরকার মোটামুটি বরাদ্দ বাড়ানোর চেষ্টা করেছে, প্রাক নির্বাচনী বাজেটে তাই অনেক ক্ষেত্রে ভারসাম্যও বজায় রাখতে দেখা গিয়েছে তাদের। কিন্তু চিনের সঙ্গে সংঘাত যে পর্যায়ে রয়েছে, তাতে এই বরাদ্দ যথেষ্ট নয়।”

উল্লেখ্য, প্রতিরক্ষা খাতে ভারতের মোট বরাদ্দ জিডিপি-র ২ শতাংশ মাত্র। সেই তুলনায় প্রতিরক্ষা খাতে চিনের বরাদ্দ তিন গুণেরও বেশি। প্রতিরক্ষা মন্ত্রকের কেনাকাটা বিভাগের প্রাক্তন উপদেষ্টা অমিত চৌশিস বলেন, “সশস্ত্রবাহিনীর জন্য বরাদ্দ বাড়বে বলে আগে থেকেই জল্পনা চলছিল। কিন্তু শক্তি বাড়ানোর জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন, তার থেকে বরাদ্দ কমই।”

ভারত এবং চিনের মধ্যে ৩ হাজার ৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে

ভারত এবং চিনের মধ্যে ৩ হাজার ৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধো হয়েছে। সাম্প্রতিক কালে ফের একাধিক বার লাদাখে দুই বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়েছে। অরুণাচলপ্রদেশেও চিনা আগ্রাসন আশঙ্কার কারণ হয়ে দাড়িয়েছে। বার বার সেই নিয়ে বৈঠক করেও মেলেনি সমাধান সূত্র।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget