এক্সপ্লোর

আনলক ১: স্কুল ফের খোলা, পড়ুয়া নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

এক আধিকারিক বলেছেন, তাড়াহুড়ো করে তাঁরা কিছু করতে চান না। কবে স্কুল খোলা হবে এখনও ঠিক হয়নি, সবে আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক, দেশের করোনা পরিস্থিতি মাথায় রাখা হবে।

নয়াদিল্লি: করোনার জেরে মার্চ থেকে গোটা দেশে বন্ধ সব স্কুল। আনলক পর্ব শুরু হতে সেগুলি ফের খোলা নিয়ে আলোচনা শুরু করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। বৈঠকের নেতৃত্ব দেন স্কুল শিক্ষা বিভাগের সচিব অনিতা কারওয়াল। পড়ুয়াদের নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব দেন তাঁরা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেছেন, এ ব্যাপারে রাজ্য সরকারগুলি মূল্যবান পরামর্শ দিয়েছে। সব কিছু তাঁরা খতিয়ে দেখবেন, তারপর তা পাঠানো হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকে। ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকাদের নিরাপত্তা তাঁদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তা ছাড়াও স্কুলগুলির পরিচ্ছন্নতা, অনলাইন পড়াশোনা ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যগুলি অনিয়মিত ক্লাস নেওয়া, উপস্থিতি নিয়ে কড়াকড়ি না করা, একদিন অন্তর অন্তর ছাত্রছাত্রীদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আনার মত নানা পরামর্শ দিয়েছে। এক আধিকারিক বলেছেন, তাড়াহুড়ো করে তাঁরা কিছু করতে চান না। কবে স্কুল খোলা হবে এখনও ঠিক হয়নি, সবে আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক, দেশের করোনা পরিস্থিতি মাথায় রাখা হবে। করোনা লকডাউন শুরু হয় ২৪ মার্চ, তার আগে ১৬ তারিখ থেকে গোটা দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। ৩০ মে থেকে কেন্দ্র ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ার পথে হাঁটলেও স্কুল, কলেজগুলি এখনও বন্ধ। রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকাগুলির সঙ্গে আলোচনার পরেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে। যদিও বিরাট সংখ্যক অভিভাবক মনে করছেন, এখন স্কুল, কলেজ খোলার সিদ্ধান্ত তা চূড়ান্ত ঝুঁকিপূর্ণ হবে। করোনা টিকা তৈরি না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার আবেদন করে গোটা দেশের ৪ লাখের বেশি অভিভাবক পিটিশন জমা দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Samay Raina: India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget