এক্সপ্লোর

UP Man Shot Inside Bank: মাস্ক পরেননি গ্রাহক, গুলি করে দিলেন ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী

মাস্ক না পরে ব্যাঙ্কে ঢুকে পড়েছিলেন এক গ্রাহক। আর সেই নিয়েই ব্যাঙ্কের রক্ষীর সঙ্গে বচসা শুরু হয় তাঁর।

বরেলি: 'রক্তাক্ত অবস্থায় ব্যাঙ্কের মেঝেতে পড়ে রয়েছেন আহত ব্যক্তি। পাশে হাঁটু গেড়ে বসে রয়েছেন তাঁর স্ত্রী এবং কার্যত চিৎকার করে তিনি বলছেন 'কেন আপনি ওকে গুলি করে দিলেন।' কয়েক সেকেন্ডের দৃশ্য, তবে কোনও সিনেমার নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।

মাস্ক না পরে ব্যাঙ্কে ঢুকে পড়েছিলেন এক গ্রাহক। আর সেই নিয়েই ব্যাঙ্কের রক্ষীর সঙ্গে বচসা শুরু হয় তাঁর। যা কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। রাগে শেষ পর্যন্ত গুলি চালিয়ে দেন ওই নিরাপত্তারক্ষী। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ব্যাঙ্ক অব বরোদার একটি শাখায়।

Bareilly: A man was shot at by bank security guard following an argument over the guard asking the former to wear a mask

"The injured who is a railway employee was taken to hospital & he is out of danger. The guard has been taken into custody. Probe underway," says Bareilly, SSP pic.twitter.com/JnAeXMBaoR

— ANI UP (@ANINewsUP) June 25, 2021

">

এই ঘটনার ২৭ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ব্যাঙ্কের মেঝেতে পড়ে রয়েছেন আহত ব্যক্তি। তাঁর ঠিক পাশেই হাঁটু গেড়ে বসে রয়েছেন তাঁর স্ত্রী এবং তিনি কার্যত চিৎকার করে নিরাপত্তারক্ষীর উদ্দেশে তিনি বলছেন 'কেন আপনি ওকে গুলি করলেন।'  ক্যামেরার অন্যপাশ থেকে শোনা যাচ্ছে আরও একটি কন্ঠস্বর। যেখানে তৃতীয় ব্যক্তিটি বলছেন, 'আপনি গুলি করতে পারলেন কী ভাবে, আপনি কি জানেন এর জন্য আপনাকে জেলেও যেতে হতে পারে? যার প্রত্তুত্যরে দেহরক্ষীর উত্তর, 'ওনাকেও জেলে যেতে হবে।'

সূত্রের খবর, এরপরই  রাজেশ কুমার নামে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্যদিকে ওই রক্ষীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

যদিও অভিযুক্ত নিরাপত্তারক্ষীর দাবি, তিনিও আহত হয়েছেন এবং ইচ্ছাকৃত নয়, ভুলবশতই রাইফেল থেকে গুলি বেরিয়ে গিয়েছে। ওই নিরাপত্তারক্ষীর কথায়, 'উনি মাস্ক না পরেই ঢুকে পরেন, আমি বিষয়টি লক্ষ্য করে সতর্ক করি। এরপর মাস্ক পরে নিলেও উনি ক্রমাগত আমায় হেনস্থা করতে থাকেন, বচসা থেকে হাতাহাতি শুরু হয় এবং আমার হাতে থাকা রাইফেল থেকে গুলি বেরিয়ে যায়।' 

আগত রাজেশ কুমারের আত্মীয়ের অভিযোগ মাস্ক পরাকে কেন্দ্র করেই ঝামেলা শুরু হয় এবং ওই নিরাপত্তারক্ষী ইচ্ছাকৃত গুলি করে দেন।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget