এক্সপ্লোর

Banke Bihari Temple: বাঁকে বিহারি মন্দিরের কাছে বাড়ি ধসে মর্মান্তিক মৃত্যু, আহত বহু

Mathura Vrindavan: ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আহতদের চিকিৎসার জন্য বৃন্দাবনের সাউ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মথুরা: মঙ্গলবার স্বাধীনতা দিবসে (Independence Day) উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরার (Mathura) বাঁকে বিহারী মন্দিরের (Banke Bihari Temple) কাছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছে। তিনতলা বাড়ির বারান্দা ও দেয়াল ধসে প্রায় ১২ জন আহত হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট পুলকিত খারে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আহতদের চিকিৎসার জন্য বৃন্দাবনের সাউ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।                      

বাঁকে বিহারী মন্দিরের কাছে অবস্থিত দোতলা বাড়ির উপরের অংশটি খুবই জরাজীর্ণ হয়ে পড়েছিল। আজ আচমকাই বাড়ির উপরের অংশটি মুহূর্তে ধসে পড়ে। ওই বাড়ির নিচে থাকা ১১ জন চাপা পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

বাঁকে বিহারী মন্দির থেকে মাত্র ১০০মিটার দূরে স্নেহবিহারী জি মন্দিরের কাছে বৃন্দাবন কোতোয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, এখানে দোসায়াত এলাকায় বিষ্ণু শর্মার একটি পুরনো দোতলা বাড়ি রয়েছে।                                            

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে টুইট করা হয়েছে, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরা জেলার পুরাতন ভবন ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, যোগী অবিলম্বে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ডিএম পুলকিত খারে জানান, পুরনো ভবনের বারান্দা ও দেয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। পাশাপাশি তিনি বলেন, তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে, তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ফলে এই জেরেও এমনটা হতে পারে বলে জানান হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
PoK Protest : পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ
পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget