এক্সপ্লোর

UP Terror Crackdown: উত্তরপ্রদেশে এটিএসের অভিযানে গ্রেফতার ২ আল কায়দা জঙ্গি, হাই অ্যালার্টি জারি একাধিক শহরে

মানব বোমার মাধ্যমে নাশকতার ছক ছিল ধৃতদের। চাঞ্চল্যকর দাবি করেছে উত্তরপ্রদেশ এটিএস। হাই অ্যালার্ট জারি, অযোধ্যা, লখনউ-সহ উত্তরপ্রদেশের নানা শহরে।

লখনউ: উত্তরপ্রদেশে এটিএসের অভিযানে গ্রেফতার ২ আল কায়দা জঙ্গি। ধৃত মিনহাজ ও মসরুদ্দিনের ডেরা থেকে উদ্ধার প্রেসার কুকার বোমা, পিস্তল। মানব বোমার মাধ্যমে নাশকতার ছক ছিল ধৃতদের। চাঞ্চল্যকর দাবি করেছে উত্তরপ্রদেশ এটিএস। হাই অ্যালার্ট জারি, অযোধ্যা, লখনউ-সহ উত্তরপ্রদেশের নানা শহরে।

উত্তরপ্রদেশের কাকোরিতে এটিএসে-এর রুদ্ধশ্বাস অভিযান। আর তাতেই ধরা পড়ল ২ আল কায়েদা জঙ্গি। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের অদূরে কাকোরি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে, এ খবর আগেই পৌঁছেছিল লখনউ এটিএসের কাছে। সেই সূত্র ধরেই অভিযানে নামে এটিএস। আর তাতেই ফাঁস মানব বোমার মাধ্যমে সন্ত্রাসের পরিকল্পনা।

রবিবার সাতসকালে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস-এর কালো উর্দিধারী জওয়ানরা কাকোরি এলাকার এই বাড়ি ঘিরে ফেলে। বিস্ফোরণের আশঙ্কায় খালি করে দেওয়া হয় আশেপাশের বাড়ি। কিছু বুঝে ওঠার আগেই মিনহাজ ও মসরুদ্দিন নামে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এটিএস। যে ঘরে, দু’জনে ডেরা বেধেছিল, সেখানে তল্লাশি চালিয়ে চোখ কপালে ওঠে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের। একে একে উদ্ধার হয়, প্রেসার কুকার বোমা, টাইম বোমা, পিস্তল, ডিটোনেটর এবং বিস্ফোরক।

উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা), প্রশান্ত কুমার বলেন, নাশকতার জন্যই এই মডিউল তৈরি করা হয়েছিল। মিনহাজ আর মসিরুদ্দিন আর শাকিল - এই ৩টে নাম এখনও পর্যন্ত সামনে এসেছে। এরা উমর হলমুন্ডির নির্দেশে অন্যান্য সঙ্গীদের সঙ্গে ১৪ অগাস্টের আগে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষেছিল। বিশেষ করে টার্গেট ছিল লখনউয়ের গুরুত্বপূর্ণ, জনবহুল এলাকা। মানব বোমা ব্যবহারের ছক ছিল।

স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে কি বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা? সেই নাশকতার ষড়যন্ত্রে সামিল আরও কারা কারা? এখন এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে উত্তরপ্রদেশ পুলিশ। এদিকে উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে, মিনহাজ ও মসরুদ্দিনের সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের যোগাযোগ ছিল। মুসা নামে এক জঙ্গির নামও জানতে পেরেছে এটিএস। কিছুদিন আগেই যার এনকাউন্টার করে জম্মু-কাশ্মীর পুলিশ।

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget