এক্সপ্লোর

US India Relations:'NATO Plus'-এ অন্তর্ভুক্ত করা হোক ভারতকে, মোদি-সফরের আগেই সুপারিশ মার্কিন কংগ্রেসের কমিটির

NATO Plus:'NATO Plus'-এ ভারতকে অন্তর্ভুক্ত করতে চেয়ে সুপারিশ করল মার্কিন কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের কমিটি।শীঘ্র আমেরিকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ওয়াশিংটন: 'NATO Plus'-এ ভারতকে (India) অন্তর্ভুক্ত করতে চেয়ে সুপারিশ করল মার্কিন কংগ্রেসের (US Congressional Committe) একটি উচ্চপর্যায়ের কমিটি। শীঘ্র আমেরিকা সফর রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। তার আগে মার্কিন কংগ্রেসের কমিটির এমন সুপারিশে স্বাভাবিক ভাবে চাঞ্চল্য আন্তর্জাতিক মহল।

প্রস্তাবের অর্থ...
এখনও পর্যন্ত 'NATO Plus'-র অর্থ  'NATO Plus 5'। অর্থাৎ 'NATO' ভুক্তদেশগুলির পাশাপাশি আরও পাঁচটি দেশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া তৈরি করে রাখা। এই পাঁচটি দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, জাপান, ইজরায়েল এবং দক্ষিণ কোরিয়া। মূলত নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া শক্তিশালী করতেই এই  'NATO Plus'-র ভাবনা। এবার সেই তালিকাতেই ভারতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখল মার্কিন কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের কমিটি। এর ফলে গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে গোয়েন্দাতথ্য কোনও ধরনের মসৃণভাবে দেওয়া নেওয়া করতে পারবে ভারত। অন্যান্য দেশগুলির সামরিক প্রযুক্তি আরও সহজে ভারতের ধরাছোঁয়ার মধ্য়ে চলে আসবে।

কী বলেছে কমিটি?
'চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কৌশলগত লড়াইয়ে জয় এবং তাইওয়ানের নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে, আমেরিকাকে ভার-সহ তার বন্ধুদেশগুলির সঙ্গে সম্পর্ক আরও জোরাল করতে হবে। ভারতকে 'NATO Plus'-এর নিরাপত্তা ব্যবস্থার অন্তর্ভুক্ত করলে দু'দেশের সম্পর্ক তো জোরাল হবেই, পাশাপাশি বিশ্বের নিরাপত্তার দিকটিও শক্তিশালী হবে। সর্বোপরি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনা কমিউনিস্ট পার্টির দৌরাত্ম্যের মোকাবিলা করা সম্ভব হবে', বলা হয়েছে সিলেক্ট কমিটির রিপোর্টে। যে সিলেক্ট কমিটির সুপারিশে এই বার্তা দেওয়া হয়েছে সেটি 'চিন কমিটি' বলেও পরিচিত। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রমেশ কপূর, গত ছ'বছর ধরে এই প্রস্তাবের খসড়া তৈরি করতে জানপ্রাণ সবটা লড়িয়ে দিয়েছেন। সুপারিশ পেশ হওয়ার পর তাঁর মন্তব্য, অত্য়ন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। এবার তাঁর আশা, 'National Defense Authorization Act, 2024' -এও জায়গা পাবে এই প্রস্তাব। দীর্ঘমেয়াদে মার্কিন আইনের মর্যাদা পাবে। 

আর কী?
চিন কমিটি-র তরফে আরও একগুচ্ছ সুপারিশ করা হয়। যেমন তাইওয়ানে হামলার ক্ষেত্রে চিনের উপর যে নিষেধাজ্ঞা চাপানো হওয়ার কথা ভাবা হয়েছে তা তখনই সফল হবে যখন G7, NATO, NATO5, QUAD গোষ্ঠীতে থাকা আমেরিকার বন্ধুরাষ্ট্রগুলিও তাত যোগ দেবে। আগামী মাসে আমেরিকা-সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার মুখে মার্কিন কংগ্রেসের উচ্চপর্যায়ের কমিটির এমন সুপারিশকে আলাদা গুরুত্ব দিয়ে দেখছে গোটা বিশ্ব।  

আরও পড়ুন:'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
ABP Ananda Top 10, 19 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Election Commissioner Appointment: মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget