এক্সপ্লোর

US-India Relations: ‘ভিসা থাকলেও দেশ থেকে তাড়ানো হতে পারে’, ভারতীয়দের ফের হুঁশিয়ারি আমেরিকার

US Visa Rules: ভারতে আমেরিকার দূতাবাসের তরফে এই ঘোষণা করা হয়েছে।

নয়াদিল্লি: বৈধ কাগজপত্র না থাকলে ফেরত পাঠনোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল এতদিন। বৈধ ভিসা রয়েছে এমন ভারতীয়দেরও ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিল আমেরিকা। বলা হয়েছে, ভিসা পেয়ে গেলেও, যে বা যাঁরা আমেরিকার আইন, অভিবাসন আইন লঙ্ঘন করবেন, তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। ভিসা পেয়ে যাওয়ার অর্থ নজরদারির বাইরে চলে যাওয়া নয় বলেও জানানো হল। (US-India Relations)

ভারতে আমেরিকার দূতাবাসের তরফে এই ঘোষণা করা হয়েছে। শনিবার তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'আমেরিকার ভিসা দিয়ে দেওয়ার অর্থ মূল্যয়ন বন্ধ হয়ে যাওয়া নয়। ভিসা পেয়ে যাওয়ার পর কী করছেন, আমেরিকার আইন মেনে চলছেন কিনা, অভিবাসন বিধি অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কিনা, তার উপর নজদারি চালানো হয়। যদি না হয়, সেক্ষেত্রে ভিসা বাতিল করে (আইন লঙ্ঘনকারীদের) দেশে ফেরত পাঠাব'। (US Visa Rules)

ভারতে আমেরিকার দূতাবাসের এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে। এতদিন বৈধ কাগজপত্র না থাকলেও, বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দিতে উদ্যোগী হয়েছিল আমেরিকার সরকার। কিন্তু বৈধ কাগজপত্রের অধিকারী হলেও যে নিস্তার নেই, আমেরিকার সরকার সেই বার্তা দিল বলে মনে করছেন অনেকে। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের উদ্দেশে যাঁরা আমেরিকা যান, তাঁদের মনে ভীতি সঞ্চারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ। 

কয়েক দিন আগেই ভারতে আমেরিকার দূতাবাসের তরফে জানানো হয়, F, M, J-র মতো নন-ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে যাঁরা আমেরিকা যান, বিশেষ করে পড়ুয়া এবং এক্সচেঞ্জ ভিজিটর্স, তাঁদের নিজ নিজ সোশ্যাস মিডিয়া অ্যাকাউন্ট উন্মুক্ত রাখতে হবে, যাতে তাঁদের গতিবিধি, মতাদর্শ সম্পর্কে অবহিত হতে পারেন আমেরিকার অভিবাসন কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তথ্য়গোপন, ভুল তথ্য় লেখা নিয়েও সতর্ক করা হয়। তার জেরেও ভিসার আবেদন নাকচ করা হতে পারে, চিরকালের জন্য ভিসা পাওয়ার জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত করা হতে পারে বলে জানায় তারা।

দেশ থেকে অভিবাসী তাড়ানোর প্রতশ্রুতি দিয়েই আমেরিকায় দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরেন ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকে দফায় দফায় সামরিক বিমানে চাপিয়ে, হাত-পায়ে শিকল পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠানো হয় বিভিন্ন দেশে। বহু ভারতীয়কেও ফেরত পাঠায় আমেরিকা। হাতে-পায়ে-কোমরে তাঁদের বেড়ি পরিয়ে রাখার ছবি ও ভিডিও ঘিরে প্রশ্নের মুখে এদেশের সরকারও। আমেরিকার সঙ্গে ভারতের বোঝাপড়া কোথায় দাঁড়িয়ে, ওঠে প্রশ্ন। 

সেই আবহে গত মাসেই কড়া ভাষায় বিবৃতি দেয় ভারতে আমেরিকার দূতাবাস। তারা জানায়, আমেরিকায় প্রবেশ করতে পারা সৌভাগ্যের ব্যাপার। তবে আমেরিকায় প্রবেশ কোনও অধিকার নয়। দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। এবারও কড়া ভাষাতেই বিবৃতি দেওয়া হল তাদের তরফে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget