এক্সপ্লোর

শেষকৃত্যের আগে আচমকাই চোখ মেললেন 'মৃত' তরুণী! তাজ্জব ঘটনা আমেরিকায়

ওই তরুণী এখন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

ডেট্রয়েট: উপন্যাস বা চলচ্চিত্রে এই ধরনের ঘটনা দেখা যায়। কিন্তু বাস্তবে সেটা ঘটতে দেখলে সবারই চোখ কপালে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েট শহরে তেমনই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। এক তরুণীকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর তাঁকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কবরস্থানে শেষকৃত্যের প্রক্রিয়া চলাকালীন চোখ মেলেন তিনি। সঙ্গে সঙ্গে ডাকা হয় চিকিৎসককে। ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি এখন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই তরুণীর নাম টিমেশা বিউশ্যাম্প। তিনি সেরিব্রাল প্যালসিতে আক্রান্ত হন আগেই। পরিবার সূত্রে খবর, রবিবার তিনি হঠাৎ বাড়িতেই নড়াচড়া বন্ধ করে দেন। তাঁর নিঃশ্বাস পড়ছিল না। প্রথমে প্যারামেডিক্যাল কর্মীদের ডাকা হয়। তাঁরা আধঘণ্টা ধরে চেষ্টা করেও টিমেশাকে জাগিয়ে তুলতে পারেননি। এরপর চিকিৎসককে ডাকা হয়। তিনি রোগীর শারীরিক অবস্থা দেখে জানিয়ে দেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্যের অনুমতি দেওয়া হয় পরিবারের লোকজনকে। এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। টিমেশার পরিবারের আইনজীবী জেফ্রি ফিজার জানিয়েছেন, ‘টিমেশা যদি চোখ না খুলত, তাহলে জীবিত অবস্থাতেই ওকে সমাধিস্থ করা হত। শেষকৃত্যের প্রক্রিয়া চলছিল। ওর দেহ যে ব্যাগে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যাগের চেন খুলতেই দেখা যায়, ওর চোখা খোলা। সেটা দেখে সবাই হতচকিত হয়ে যায়। ঘটনাটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। ও জন্ম থেকেই পক্ষাঘাতগ্রস্ত। সেই কারণেই হয়তো চিকিৎসকের মনে হয়েছিল, ওর মৃত্যু হয়েছে।’ জেমস এইচ কোল সমাধিক্ষেত্রের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চিকিৎসক মৃত ঘোষণা করার একঘণ্টারও বেশি সময় পরে দেখা যায়, টিমেশা বিউশ্যাম্প বেঁচে আছেন। আমাদের কর্মীরা দেখতে পান, তাঁর নিঃশ্বাস পড়ছে। এরপরেই জরুরি ভিত্তিতে চিকিৎসককে তলব করা হয়।’ টিমেশার মা এরিকা ল্যাটিমোর জানিয়েছেন, ‘আমার মেয়েকে যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা দেখা হৃদয়বিদারক। ওর মৃত্যু হয়নি, কিন্তু তা সত্ত্বেও ওকে মৃত ঘোষণা করা হয়েছিল। এই ঘটনায় আমি বিধ্বস্ত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget