এক্সপ্লোর

খাওয়ার জলে চোখের ড্রপ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ কবুল, ২৫ বছর জেল স্ত্রীর

লানা দোষী ঘোষিত হওয়ার সময় স্বামীকে বিষ মেশানো জল খাওয়ানোর অভিযোগ কবুল করেও সাফাই দেন, তাঁর ওপর স্বামী অত্যাচার করতেন। খবরের চ্যানেলটি তাঁকে উদ্ধৃত করে বলেছে, স্টিফেনের পানীয়তে সাত-পাঁচ না ভেবে চোখের ড্রপ মিশিয়েছি যাতে ও অসুস্থ, অস্বস্তি বোধ করে। আমি নির্যাতন সয়ে সয়ে মনকষ্টে ছিলাম। চেয়েছিলাম, আমায় রেহাই দিক ও। কমলা রঙা জেলবন্দির পোশাক পরে লানা আরও বলেন, তবে কখনও ভাবিনি, এতে ওর মৃত্যু হবে।

ওয়াশিংটন: স্বামীর খাওয়ার জলে চোখের ড্রপ মিশিয়ে তাঁকে মেরে ফেলার অভিযোগ কবুল আমেরিকার এক মহিলার। ২৫ বছরের জেল হয়েছে তাঁর। দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা ৫৩ বছর বয়সি লানা স্যু ক্লেটন নামে ওই মহিলা স্বীকার করেছেন, শার্লটের কাছে ক্লোভারে নিজেদের বাড়িতে অনিচ্ছাকৃত ভাবে তিনি মেরে ফেলেছেন ৬৪ বছরের স্বামী, স্টিভেন ক্লেটনকে। ২০১৮-র ১৯ ও ২১ জুলাইয়ের মধ্যে স্বামীর খাওয়ার জলে চোখের ওষুধের ড্রপ মিশিয়ে বিষক্রিয়া ঘটানোর অভিযোগ ছিল লানার বিরুদ্ধে। প্রথমে মনে হয়েছিল, ওই মৃত্যু স্বাভাবিক ব্যাপার। পরে সেই জলের অটোপসি টক্সিকোলজি রিপোর্টে ক্ষতিকর মাত্রায় টেট্রাহাইড্রোজোলাইনের অস্তিত্ব ধরা পড়ে। এটি চোখের ড্রপে পাওয়া যায়। ইয়র্কের কাউন্ট শেরিফের অফিসার পাবলিক ইনফর্মেশন অফিসার ট্রেন্ট ফারিস স্থানীয় টিভি চ্যানেলকে বলেছেন, ওই ব্যক্তির শরীরে কিছুটা মাত্রায় টেট্রাহাইড্রোজোলাইন পেয়েছেন করোনার। তারপরই আমরা মামলা চালু করি, আমাদের কাছে ঘটনাটা অস্বাভাবিক ঠেকে। লানা দোষী ঘোষিত হওয়ার সময় স্বামীকে বিষ মেশানো জল খাওয়ানোর অভিযোগ কবুল করেও সাফাই দেন, তাঁর ওপর স্বামী অত্যাচার করতেন। খবরের চ্যানেলটি তাঁকে উদ্ধৃত করে বলেছে, স্টিফেনের পানীয়তে সাত-পাঁচ না ভেবে চোখের ড্রপ মিশিয়েছি যাতে ও অসুস্থ, অস্বস্তি বোধ করে। আমি নির্যাতন সয়ে সয়ে মনকষ্টে ছিলাম। চেয়েছিলাম, আমায় রেহাই দিক ও। কমলা রঙা জেলবন্দির পোশাক পরে লানা আরও বলেন, তবে কখনও ভাবিনি, এতে ওর মৃত্যু হবে। বয়স্কদের দেখভাল সংক্রান্ত দফতরের প্রাক্তন নার্স লারা ছায়াছবি দেখে গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন চোখের ড্রপ ব্যবহারের আইডিয়া পেয়েছিলেন বলে জানিয়েছেন, বলেছেন, এতে ডায়ারিয়া হবে ভেবেছিলেন। যদিও বিচারবিভাগের অফিসারদের দাবি, লানা স্বামীর টাকাপয়সার লোভে তাঁকে খুন করেন, তিনি যাতে কারও সাহায্য না চাইতে পারেন, সেজন্য তাঁর সেল ফোন জলে ফেলে দেন, এমনকী তাঁর তৈরি করা উইলও পুড়িয়ে ফেলেন। স্টিভেনের বোন বলেছেন, আমার জীবনে যতগুলো চমত্কার মানুষ দেখেছি, তাদের একজনকে বোকা বানিয়েছে ও। আমার ভাইয়ের ভয়াবহ মৃত্যু হয়েছে। মনে হয়, বাঁচার জন্য প্রবল আকুতি ছিল ওর। ব্যাপারটা অস্বাভাবিক হলেও খাওয়ার জলে চোখের ড্রপ মেশানোর এটাই একমাত্র ঘটনা নয়। গত মাসেও উত্তর ক্যারোলিনার এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে চোখের ড্রপ দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে।

সেরা শিরোনাম

Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে নাবালিককে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে নাবালিককে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget