এক্সপ্লোর

Nanital Forest Fire: পাহাড়ি জঙ্গলে বেকাবু আগুন, ধোঁয়ায় ঢাকল নৈনিতাল, ৩৩ হেক্টর জমি নষ্ট

Uttarakhand Forest Fire: আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে।

দেহরাদূণ: উত্তরাখণ্ডে জঙ্গলে বিধ্বংসী আকার ধারণ করল আগুন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন পৌঁছে গিয়েছে নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত (Uttarakhand Forest Fire)। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১টি জায়গায় দাবানলের ঘটনা সামনে এসেছে। এখনও পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে ৩৩.৩৪ হেক্টর জমি। (Nanital Forest Fire)

আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে। হেলিকপ্টার ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে। হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চলছে। দমকল বাহিনীও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি। কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। আগনু নেভাতে বায়ুসেনার সাহায্যও নেওয়া হচ্ছে। তবে হাই কোর্ট কলোনির কাছেই রয়েছে পাইনের জঙ্গল। ইতিমধ্যেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাইনের জঙ্গল পর্যন্ত যাতে আগুন পৌঁছতে না পারে, আপাতত সেদিকেই জোর দিচ্ছে রাজ্য প্রশাসন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, নৈনিতাল পর্যন্ত আগুন ছড়িয়ে যাওয়াটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। সেনার সাহায্য চাওয়া হয়েছে। হলদওয়ানিতে এ নিয়ে বৈঠকও রয়েছে আজ। যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা যায়, ততই মঙ্গল। তবে নৈনিতালে সেনার একটি শিবিরও ছুঁতে চলেছে আগুন। তাই আগুনের এই সর্বগ্রাসী রূপ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: Fact Check: 'বিজেপিকে হারাতে প্রয়োজনে গুন্ডা প্রার্থীকেও ভোট দিন !' কবে কী আবেদন আপ নেত্রী অতিশীর ?

রাজ্য প্রশাসনের তরফে আপাতত নৈনিতাল হ্রদে বোটিং বন্ধ করে দেওয়া হয়েছে। কী থেকে আগুন লাগল, তা সঠিক ভাবে জানা না গেলেও, রুদ্রপ্রয়াগ থেকে শুক্রবার তিন জনকে গ্রেফতার করা হয়। তাঁরা জঙ্গলে আগুন জ্বালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। তবে এই প্রথম নয়, গত বছর ১ নভেম্বর থেকে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে ৫৭৫টি এই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে ৬৮৯.৮৯ হেক্টর জমি নষ্ট হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget