এক্সপ্লোর

Vaishno Devi Landslide : ভয়ঙ্কর দুর্ঘটনা! বৈষ্ণোদেবীর পথে, উপর থেকে গড়িয়ে পড়ল পাথর, ভয়ে ছোটাছুটি, পায়ে পিষে যাওয়ার উপক্রম

বৈষ্ণোদেবীর যাত্রাপথে বেশ কয়েকদিন ধরেই চলছে প্রবল বৃষ্টি । তার জেরে আলগা হয়েছে পাহাড়। 

 

শ্রীনগর : আবার বিপদ জম্মু - কাশ্মীরে। বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। আতঙ্ক নেমে এল পর্যটকদের মধ্যে। এখনও ধাক্কা সামলে উঠতে পারছেন না, আহতরা। বৈষ্ণোদেবীর যাত্রাপথে বেশ কয়েকদিন ধরেই চলছে প্রবল বৃষ্টি । তার জেরে আলগা হয়েছে পাহাড়।  সোমবার সকাল  ৮:৫০ নাগাদ  বাণগঙ্গার কাছে হঠাৎই হুড়মুড়িয়ে নেমে আসে পাথর। এখান থেকেই বৈষ্ণোদেবীর যাত্রা শুরু হয়।  এখানেই ঘোড়াওয়ালারা দাঁড়িয়ে থাকেন। যাঁরা ঘোড়ায় চড়ে তীর্থস্থানে পৌঁছতে চান, তাঁদের এখানেই করতে হয় দরদস্তুর। সেখানেই পাহাড়ের আলগা হয়ে যাওয়া চাঙড় গড়িয়ে রাস্তায় নেমে আসে।

এএনআই সূত্রের খবর, দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদেরই একজনের পরিবারের সদস্য জানালেন,  "আমরা গতকাল অমরনাথ যাত্রা থেকে এখানে এসেছিলাম। আজ আমরা বৈষ্ণো দেবী মন্দির দর্শন করতে যাচ্ছিলাম। সকালে আমরা ঘোড়ার টিকিট বুক করছিলাম। তখনই এই ঘটনাটি ঘটে। প্রথমে উপর থেকে পাথর পড়ছিল।  তারপর হঠাৎ ভূমিধস নামে। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়।  পদদলিত হওয়ার উপক্রম হয়। আমার মায়ের পা ভেঙে গিয়েছে।" 

পুলিশ সূত্রের খবর, আহতদের কাটরার সিএইচসি (কমিউনিটি হেলথ সেন্টার) তে ভর্তি করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চার তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এখন রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। অন্যান্য তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে । পুলিশ আধিকারিকরা ভক্তদের সতর্ক থাকার এবং আবহাওয়ার দফতরের পরামর্শ অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।  

মাতা বৈষ্ণো দেবীর দর্শনের জন্য বহু যাত্রী এই যাত্রাপথটি ব‍্যবহার করে। এটি তীর্থস্থানে পৌঁছনোর  অন্যতম ব্যস্ত রুট। এই পথ দিয়ে  প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী দেবী দর্শনে যান। ভূমি ধসের পর,  ওই পথে যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। বিকল্প রুটে যাতায়াত জারি রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায়   উদ্ধার কাজ চলছে জোরকদমে। 

গত ২৩ জুন, সোমবার জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার হিমকোটি মাতা বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাওয়ার পথে একটি বিশাল ভূমিধস নামে। এর ফলে ব্যাটারি যানবাহন পরিষেবা বন্ধ হয়ে যায়। তখনও টানা কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলছিল। এর ফলেই  ভূমিধস নামে। তবে তাতে কেউ হতাহত হননি।    

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget