এক্সপ্লোর

Parliament Winter Session: এবার সংসদে ‘বন্দে মাতরম্’ নিয়ে আলোচনা, সময় বরাদ্দ হল ১০ ঘণ্টা

Vande Mataram Discussion in Parliament: এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য় অনুযায়ী,সোমবার  দুপুর ১২টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বন্দে মাতরম্’ নিয়ে বক্তৃতা করবেন।

নয়াদিল্লি: জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে এবার বিশেষ আলোচনা সংসদে। ৮ ও ৯ ডিসেম্বর, সোমবার সংসদে ‘বন্দে মাতরম্’ নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হচ্ছে, যার জন্য ১০ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। সেখানে ‘বন্দে মাতরম্’ নিয়ে অজানা ঐতিহাসিক তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। (Vande Mataram Discussion in Parliament)

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য় অনুযায়ী,সোমবার  দুপুর ১২টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বন্দে মাতরম্’ নিয়ে বক্তৃতা করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও ‘বন্দে মাতরম্’ নিয়ে ভাষণ দেবেন লোকসভায়। রাজ্যসভায় ‘বন্দে মাতরম্’ নিয়ে আলোচনা হবে মঙ্গলবার, ৯ ডিসেম্বর। ১০ ঘণ্টার মধ্যে ৩ ঘণ্টা বরাদ্দ হয়েছে BJP-নেতৃত্বাধীন NDA শিবিরের জন্য। (Parliament Winter Session)

সরকারপক্ষের পাল্টা ‘বন্দে মাতরম্’ নিয়ে আলোচনায় যোগ দেবে বিরোধীরাও। কংগ্রেসের তরফে লোকসভার ডেপুটি নেতা গৌরব গগৈ, সাংসদ প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, দীপেন্দ্র হুডা, বিমল আকোইজাম, প্রণীতি শিন্ডে, প্রশান্ত পড়োলে, চমলা রেড্ডি, জ্যোৎস্না মহন্ত আলোচনায় অংশ নিতে পারেন বলে খবর।

চলতি বছরের ৭ নভেম্বর ১৫০ বছর পূর্ণ করেছে দেশের জাতীয় গান ‘বন্দে মাতরম্’, যার অর্থ ‘মা, নতশিরে তোমার বন্দনা করি’। ১৮৭৫ সালের ৭ নভেম্বর ‘বঙ্গদর্শন’ পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গানটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে ‘আনন্দমঠ’ উপন্যাসে গানটিকে যুক্ত করেন তিনি, যা ১৮৮২ সালে প্রকাশিত হয়। ‘বন্দে মাতরম্’ গানে সুর দেন রবীন্দ্রনাথ ঠাকুর। 

কিন্তু অতি সম্প্রতি এই ‘বন্দে মাতরম্’ গান নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নতুন করে বিতর্ক উস্কে দেন। ‘বন্দে মাতরম্’-এর কিছু স্তবক বাদ দেওয়ার জন্য কংগ্রেসকে দোষারোপ করেন তিনি। বলেন, “১৯৩৭ সালে বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ স্তবক, যা গানটির প্রাণ, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল। বন্দে মাতরমের ওই বিভাজন দেশভাগের বীজ বপন করেছিল। আজকের প্রজন্মের জানা উচিত, জাতি গঠনের এই ‘মহামন্ত্র’-এর সঙ্গে কেন এই অবিচার করা হয়েছিল। এই বিভাজনমূলক মানসিকতা এখনও দেশের জন্য চ্যালেঞ্জ।”

যদিও ইতিহাস বলছে, ১৯৩৭ সালে স্বাধীনতার স্বপ্ন যখন একটু একটু করে বাস্তবায়নের দিকে এগোচ্ছে, সেই সময় ‘বন্দে মাতরম্’কে জাতীয় সঙ্গীত নির্বাচন করায় আপত্তি ওঠে বিভিন্ন মহল থেকে। গানটিতে ঐক্যের বাণী নেই বলে অভিযোগ তোলেন অনেকেই। সেই আবহে জওহরলাল নেহরু রবীন্দ্রনাথের দ্বারস্থ হন। ‘বন্দে মাতরম্’ নিয়ে নেহরু এবং সুভাষচন্দ্র বসুকে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ। নেহরুকে তিনি লেখেন, ‘স্বাধীনতার মঞ্চে ‘বন্দে মাতরম্’-এর অবদান, বিপ্লবী মন্ত্র হিসেবে একে অস্বীকার করা যাবে না কখনই। কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে এটিকে দেখা যায় না। সর্বধর্মের মিলনমঞ্চ এই দেশ; আর বঙ্কিমের ওই রচনা কোনও ভাবে সেই ছবিটাকে তুলে ধরছে না’। নেতাজিকে রবীন্দ্রনাথ লেখেন, ‘আনন্দমঠ উপন্যাসটি সাহিত্যের বই, তার মধ্যে এই গানের সুসংগতি আছে। কিন্তু যে রাষ্ট্রসভা ভারতবর্ষের সকল ধর্মসম্প্রদায়ের মিলনক্ষেত্র সেখানে এ গান সার্বজনীন ভাবে সংগত হতেই পারে না’।

পরে সংবাদমাধ্য়মেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথ। জানান, ‘বন্দে মাতরম্’-এর প্রথম অংশটি সুন্দর। বঙ্গমাতা বা ভারতমাতার জন্য কোমল মধুর ভাব উদ্রেক করে। জাতীয় সমাবেশে গাওয়ার উপযোগী গানটি। কিন্তু সব ধর্মের মানুষ একত্রিত গয়ে যাদি গাইতে যান, সেক্ষেত্রে  দ্বিতীয়াংশে ‘ত্বং হি দুর্গা দশপ্রহরধারিণী কমলা কমলদলবিহারিণী’র মতো শব্দবন্ধের দরুণ আপত্তি ওঠার কথা। সেই মতে গানের দ্বিতীং অংশ বাদ দেওয়ার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। তবে সংসদে জাতীয় সঙ্গীত হিসেবে ‘জন গণ মন’ এবং ‘বন্দে মাতরম্’ দু’টি গান বাজানো হয় আজও।

নতুন করে 'বন্দে মাতরম্' বিতর্কের সময়সীমা নিয়েও প্রশ্ন উঠছে। বিহারের পর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর কাজ চলছে। SIR-এর কাজ শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। মোদি নিজে বিহারের পর পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্য় বেঁধে দিয়েছেন নিজের দলকে। এমন পরিস্থিতিতে 'বন্দে মাতরম্' নিয়ে ইচ্ছাকৃত ভাবেই বিতর্ক বাঁধানো হচ্ছে বলে মত বিরোধী শিবিরের। পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হন। রবীন্দ্রনাথের পরামর্শেই গানের একটি অংশ বাদ যায় বলে স্মরণ করিয়ে দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget