এক্সপ্লোর

নদী ছেড়ে পুকুরে ১২ ফুটের মস্ত কুমির! আতঙ্কে গ্রামবাসী

কোথাও লোকালয়ে বাঘ তো কোথাও পুকুরে কুমির!!

দক্ষিণ ২৪ পরগনা: ডাঙায় বাঘ না থাকলেও আক্ষরিক অর্থেই এখানে জলে কুমির! সেই কুমির যখন নদী ছেড়ে পুকুরে ঢুকে পড়ে, তখন তো আতঙ্কে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রাখালপুর গ্রামে।

দুপুরে স্থানীয় বাসিন্দা অভিমন্যু দাসের পুকুরে নামেন পরিবারের এক মহিলা। জলের মধ্যে বিশালাকার কোনও প্রাণীর নড়াচড়া টের পেয়েই পড়িমরি করে উঠে আসেন জল থেকে। তাহলে কি কুমির ঢুকেছে পুকুরে? ক্রমে ক্রমে বার্তা রটে যেতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটে আসে লোকজন। আসেন পঞ্চায়েত প্রধান। খবর যায় থানা ও বন দফতরে। কিন্তু সন্ধে নেমে আসায়, কুমিরটিকে ধরা যায়নি। আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। শুক্রবার সকালে পুকুরের জল তুলে জাল ফেলে তোলা হয় কুমিরটিকে। ১২ ফুটের মস্ত কুমির দেখতে তখন পুকুর-পাড়ে উপচে পড়া ভিড়। পাথরপ্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদ্যোৎ দে বর্মন বলেন, গিয়ে দেখি বড় কুমির। পুলিশ ও বন দফতরে খবর দিই। সকাল থেকে জল কমিয়ে কুমির ধরা হয়। কুমিরটিকে ধরার পর, সেটিকে পাঠানো হয় ভাগবতপুর কুমির প্রকল্পে। পরে কুমিরটিকে নদীতে ছাড়া হবে বলে জানিয়েছে বন দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৪ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে FIR, E20 ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
৪ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে FIR, E20 ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live : হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Assam News : সরকারি সুবিধা মিলবে না, যেতে পারে চাকরিও ; বহুবিবাহে 'কড়া' বিজেপি সরকার
সরকারি সুবিধা মিলবে না, যেতে পারে চাকরিও ; বহুবিবাহে 'কড়া' বিজেপি সরকার
Puri Rath Yatra 2026: রথযাত্রার আগে হাই অ্যালার্ট পুরীতে! কোভিড নিয়ে বাড়ছে চিন্তা, বৃষ্টির লাল সতর্কতা জারি!
রথযাত্রার আগে হাই অ্যালার্ট পুরীতে! কোভিড নিয়ে বাড়ছে চিন্তা, বৃষ্টির লাল সতর্কতা জারি!

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
Dara Singh Early Release: খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
Bollywood News: শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
Embed widget