এক্সপ্লোর

Viral Snake Video: সাপের 'ইউ-টার্ন', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাপ ধরার ভিডিও

Viral Snake Video: ট্যুইটারে এক ব্যক্তির সাপ ধরার ভিডিও ভাইরাল হয়েছে। এক নেটিজেন তাঁর সোশ্যাল হ্যান্ডলে সাপ ধরার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন 'কখনও সাপকে তার লেজ দিয়ে বিচার করবেন না।'

নয়াদিল্লি: আপনি কি সরীসৃপ ভালবাসেন? তাহলে এই ভাইরাল ভিডিওতে আপনার চোখ আটকাবেই। সম্প্রতি ট্যুইটারে এক ব্যক্তির সাপ ধরার ভিডিও প্রবলভাবে ভাইরাল হয়েছে। এক নেটিজেন তাঁর সোশ্যাল হ্যান্ডলে সাপ ধরার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন 'কখনও সাপকে তার লেজ দিয়ে বিচার করবেন না।'

সম্প্রতি জুড ডেভিড নামে এক ট্যুইটার ব্যবহারকারী তাঁর হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। যা নিমেষে ভাইরাল হয়ে যায়। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতর থেকে লাঠি দিয়ে টেনে একটা কোবরাকে বের করার চেষ্টা করছেন ওই ভদ্রলোক। সাপের লেজের দিক থেকে বের করার চেষ্টা করছিলেন তিনি। আচমকায় 'ইউ-টার্ন' করে সাপটি। লেজ ঘুরিয়ে ফণা উঁচিয়ে তেড়ে আসে ব্যক্তির দিকে। সেই দেখের ব্যক্তির ক্যাপশন, 'লেজ দিয়ে সাপের বিচার করা উচিত না।'

আরও পড়ুন: Viral Video: ভাড়াটের ঘরে ১টি পাইথন, অজস্র বিষাক্ত ট্যারান্টুলা! চক্ষু চড়কগাছ গৃহকর্তার

পোস্ট হতেই ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে ভিডিওটি। একজন নেটিজেন ভিডিওটি রিট্যুইট করে লিখেছেন, 'কীভাবে কোনও কোবরাকে বাঁচানো উচিত নয়। বিশেষত যখন সেটা কিং কোবরা।' বেশ কসরতের পর অবশেষে সাপটিকে উদ্ধার করতে পারেন ওই ব্যক্তি।

সম্প্রতি এক ভাড়াটের বাড়ির ছবিও ভাইরাল হয়। বহুদিনের ভাড়াটে হলে যা হয়। বিশ্বাস থাকেই যে নিজের বাড়ি মনে করে থাকবেন তিনি। কিন্তু সেই বিশ্বাসের যে এমন খেসারত দিতে হবে, তা স্বপ্নেও ভাবেননি বাড়ির মালিক। ভাড়াটে যখন ঘর ছেড়ে পগারপাড় তখন সেই ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ কর্তার। 

এ ঘর না ভয়ঙ্কর জঙ্গল? সেখানে রয়েছে ট্যারেন্টুলার মতো বিষাক্ত মাকড়সা থেকে পাইথন পর্যন্ত! শেষমেষ নিজে সামলাতে না পারে প্রাণী উদ্ধারকারী এক ব্যক্তিকে ডেকে বিষাক্ত জীবদের হস্তান্তর করেন মালিক। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। Drew Desjardins, যিনি বন্যপ্রাণীদের উদ্ধার করে থাকেন, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যা মুহূর্তে ভাইরাল হয়। সেখানে ড্রিউ জানান যে একটি বাড়ি থেকে তিনি ১৯টি ট্যারান্টুলা এবং একটি পাইথন উদ্ধার করেন। ট্যারান্টুলার ৪টি যদিও মৃত। অন্যদিকে পাইথনটিও দীর্ঘদিন জল খেতে না পেয়ে ছিল। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget